বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২১ মে ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

‘টগর’র পোস্টারে আদর-পূজা যেমন

বিনোদন ডেস্ক | প্রকাশিত হলো ‘টগর’ সিনেমার প্রথম অফিশিয়াল পোস্টার। রোমাঞ্চ আর রক্তাক্ত প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরি।

সিনেমাটি পরিচালনা করেছেন আলোক হাসান এবং প্রযোজনা ও পরিবেশনায় রয়েছে এআর মুভি নেটওয়ার্ক।
পোস্টারে দেখা যায়, একটি জ্বলন্ত শিল্পাঞ্চলের পরিবেশে দাঁড়িয়ে আছেন রক্তমাখা হাতে ছুরি ধরা এক কঠিন চেহারার আদর আজাদ। তার পেছনে রয়েছেন পূজা চেরি, যার চোখে-মুখে ভয়, ভালোবাসা আর বেদনার মিশ্র অনুভূতি।

চারদিকে ছড়িয়ে আছে মৃতদেহ, যা সিনেমার ভয়াবহতার ইঙ্গিত দেয়। ব্যাকগ্রাউন্ডে আগুনের শিখা এবং কন্টেইনার ইয়ার্ড দৃশ্য সিনেমাটির কনটেন্ট ও প্রেক্ষাপটকে আরও গভীর করে তুলেছে।

পরিচালক আলোক হাসান জানান, টগর শুধুমাত্র একটি গল্প নয়, এটি এক তরুণের যন্ত্রণাময় বাস্তবতা ও তার ভিতরে লুকিয়ে থাকা আগুনের প্রতিচ্ছবি। দর্শকরা এই সিনেমাতে অ্যাকশন, প্রেম, সমাজের বাস্তবতা- সব কিছু একসঙ্গে খুঁজে পাবেন।

চলচ্চিত্রটি প্রসঙ্গে আদর আজাদ বলেন, ‌টগর আমার ক্যারিয়ারের এখন পর্যন্ত সেরা সিনেমা হতে যাচ্ছে। দর্শকরা আমাকে নতুনভাবে আবিষ্কার করবেন।

পূজা চেরি বলেন, এই সিনেমার জার্নিটা আমার কাছে খুবই স্পেশাল। গল্প, চরিত্র, গান সবকিছুতেই ভিন্ন কিছু রয়েছে।

সিনেমাটিতে আদর ও পূজা ছাড়াও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, জোযন, এল আর খান সীমান্ত, শরিফুল প্রমুখ। চলচ্চিত্রটি ঈদুল আজহায় সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

৩

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

৪

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

৫

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

৬

মানব পাচার প্রতিরোধে সভা

৭

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

৮

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

৯

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১০

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১১

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১২

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

১৩

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৪

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১৫

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

১৬

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

১৭

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

১৮

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১৯

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২০