বাংলাদেশ, রবিবার, ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২২ মে ২০২৫, ১২:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উপকূলে লবণ পানির আগ্রাসন থেকে প্রাণ-প্রকৃতি বাঁচানোর দাবিতে মানববন্ধন

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরা উপকূলে লবণ পানির আগ্রাসন থেকে প্রাণ-প্রকৃতি বাঁচানোর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টায় সাতক্ষীরার শ্যমানগর উপজেলা প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক’র সহযোগিতায় সবুজ সংহতি, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম ও শ্যামনগর উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘প্রকৃতির সাথে সম্প্রীতি এবং টেকসই উন্নয়ন’ এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রাণবৈচিত্র্য সুরক্ষার দাবিতে ‘লবণ পানির আগ্রাসন থেকে উপকূলের প্রাণ ও প্রকৃতি বাঁচাও’, ‘উপকূলীয় এলাকায় লবণ পানি উত্তোলন বন্ধ কর, প্রাকৃতিক জলাশয় উন্মুক্ত কর’, ‘লবণ পানির চিংড়ি চাষে জোনিং সিস্টেম চালু কর’, ‘কৃষিকে বাঁচাতে সেচ উপযোগী মিষ্টি পানির ব্যবস্থা কর’, ‘ব্যাঙ বাঁচাই প্রকৃতি বাঁচাই’, ‘উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ রক্ষার্থে বনায়নের উদ্যোগ গ্রহণ কর’, ‘বৃক্ষ নিধন বন্ধ কর’, ‘প্রাণবৈচিত্র্য রক্ষায় জনপরিকল্পনা চাই’, ‘বাঁচার জন্য বন চাই- সুন্দরবন নিধন নয়’, ‘অবাধে কীটপতঙ্গ ধ্বংস বন্ধ করতে হবে, প্রকৃতির লাঙল কেঁচো রক্ষা কর’, ‘রাসায়নিক কীটনাশক বন্ধ করি’, ‘উপকূলীয় বীজ বৈচিত্র্য রক্ষা করি’ প্রভৃতি স্লোগান সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করেন।

মানববন্ধন কর্মসূচিতে যুব জলবায়ু যোদ্ধা স.ম ওসমান গনী সোহাগের সঞ্চালনায় ও সবুজ সংহতির সদস্য শেফালী বিবির সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক প্রকৌশলী শেখ আফজালুর রহমান, আবু সাঈদ, সবুজ সংহতির দেলোয়ারা বেগম, কুমুদ রঞ্জন গায়েন, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম বুড়িগোয়ালিনী ইউনিটের সাধারণ সম্পাদক মো. সবুজ বিল্লাহ, জেলে কোহিনুর বেগম ও বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার।

বক্তারা বলেন, প্রকৃতির প্রতিটি প্রাণ সুরক্ষার দায়িত্ব আমাদের নিতে হবে। মানুষ প্রাণ-প্রকৃতির উপর নির্ভরশীল। আর সেই জায়গা থেকে আমাদের সচেতন হতে হবে। সকল শ্রেণী পেশা ও প্রাণের প্রতি সহমর্মিতা দেখাতে হবে। অবাধে কোন কিছু ধ্বংস করা যাবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় পৃথক ঘটনায় ২ শিশুসহ ৪ জনের মৃত্যু

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

শিবগঞ্জ উপজেলার নাম বদলে হচ্ছে মহাস্থান

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

আসামে ভারতীয় বিমানবাহিনীর প্লেন বিধ্বস্ত, ৫ আরোহী নিহত

ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প

অমিতের ম্যাচসেরা ইনিংসে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

পাইকগাছায় কপোতাক্ষ পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রাণসায়র খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১০

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

১১

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে কারাগারে

১২

কালিগঞ্জে জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা শিবির

১৩

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

১৪

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

১৫

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

১৬

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৭

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

১৮

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

১৯

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০