
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) বিকালে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় কয়রা উপজেলা প্রশাসন আয়োজিত এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম প্রমুখ।
সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, গ্রাম আদালত সক্রিয় করতে হবে। এতে করে গ্রামীণ জনপদের মানুষ সেবা পাবে।
প্রশিক্ষণে উপজেলার ৭টি ইউনিয়নের ইউপি সদস্যরা অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন