বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৯ মে ২০২৫, ২:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘তাণ্ডব’ সিনেমার টাইটেল গানে ঝড় তুললেন শাকিব খান

বিনোদন ডেস্ক: ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’। রায়হান রাফী নির্মিত এ সিনেমার টিজার এরই মধ্যে আলোড়ন ফেলেছে দর্শকদের মাঝে। বিশেষ লুকে শাকিবের উপস্থিতির সঙ্গে চমকপ্রদ অ্যাকশন দর্শকদের কৌতূহল কয়েকগুণ বাড়িয়েছে।

বুধবার (২৮ মে) ইউটিউবে প্রকাশিত হলো সিনেমাটির টাইটেল সং -‘তাণ্ডব’। মাত্র ১ মিনিট ৩৯ সেকেন্ডের এই ভিডিওর পুরোটাতেই ফুটে উঠেছে শাকিব ঝড়! বিটে বিটে চলেছে অ্যাকশন ও ধ্বংসের পাঁয়তারা।

দর্শক-শ্রোতাদের মনে উন্মাদনা সৃষ্টির মতো বিট শোনা যায় গানের শুরুতেই। যা টিজারে কিছুটা শোনা গিয়েছিল। এবার সেই ভয়ানক ও রোমাঞ্চকর সাউন্ডস্কেপটি পুরোপুরি পেলেন দর্শক-শ্রোতারা।

ভিডিওটির মিউজিক কম্পোজ করেছেন তানভির আহমেদ। কণ্ঠ ও সুর করেছেন শিফাত আবদুল্লাহ আবির।

এটি প্রকাশ করে আলফা আইয়ের অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, ‘মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারের ২৬ বছর পূর্তিতে এলো তাণ্ডবের টাইটেল সং! ধ্বংস, বিপর্যয়, আতঙ্ক— মিলে তাণ্ডব! জ্বলে উঠেছে ধ্বংসের লাল সংকেত! এই ঈদে আসছে তাণ্ডব, রক্তে আগুন ধরাবে তার প্রতিটা বিট!’

মিউজিক ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভক্তদের উচ্ছ্বাস-উত্তেজনাও চোখে পড়ার মতো। অনেকে বলছেন, গানটি দুর্দান্ত হয়েছে। কারো কারো মতে, গানেও তাণ্ডব চালালেন শাকিব। কেউ বলছেন, তাণ্ডবের গানও হিট, তাণ্ডবও হবে হবে সুপারহিট।

গত বছর ‘তুফান’ সিনেমার সাফল্যের পর ‘তাণ্ডব’র মধ্য দিয়ে মেগাস্টার শাকিব খানকে নিয়ে আবারও এক হলেন নির্মাতা রায়হান রাফী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১০

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১১

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৩

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১৪

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১৫

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

১৬

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

১৭

উত্তর বেদকাশীতে মধু মেলা

১৮

ডিবি গার্লস হাইস্কুলে ফল উৎসব

১৯

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

২০