বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৩০ মে ২০২৫, ৩:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সেঞ্চুরি ছাড়াই ইংল্যান্ডের ৪০০, ওয়ানডে ইতিহাসে প্রথমবার

খেলা ডেস্ক: নিজেদের মাটিতে আন্তর্জাতিক মৌসুম সামনে রেখে বেশির ভাগ ক্রিকেটারকে আইপিএল থেকে ফিরিয়ে নিয়ে গেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ক্রিকেট উইন্ডিজের (সিডব্লুআই) অবশ্য ওসব নিয়ে চিন্তা নেই। শীর্ষ সারির ক্রিকেটারদের আইপিএলের শেষ পর্যন্ত খেলার অনুমতি দিয়েছে তারা।

আন্তর্জাতিক ক্রিকেটকে গুরুত্বসহকারে নেওয়া ও অবজ্ঞা করার মধ্যে তফাত কদিন আগেই টের পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় সারির দল নিয়ে আয়ারল্যান্ড সফরে গিয়ে ওয়ানডে সিরিজ ড্র করেছিল ক্যারিবীয়রা। এবার ইংল্যান্ড সফরের শুরুটাও হলো বেশ বাজে।

বার্মিংহামের এজবাস্টনে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের বেদম পিটিয়ে ৮ উইকেটে ৪০০ রান করে ফেলেছে ইংল্যান্ড। ওয়ানডে ইতিহাসে এটি ২৮তম দলীয় ৪০০ রানের ঘটনা; ইংল্যান্ড এ নিয়ে করল ৬ বার।

তবে ইংলিশরা আজ ৪০০ ছুঁয়ে দুটি অনন্য কীর্তি গড়ে ফেলল। তারাই যে প্রথম দল, যারা সেঞ্চুরি ছাড়াই ওয়ানডে সবচেয়ে বেশি রান করল। দলটির হয়ে সর্বোচ্চ ৮২ রান করেছেন জ্যাকব বেথেল।

এর আগের রেকর্ডটা ছিল দক্ষিণ আফ্রিকার। ২০০৭ সালে সেঞ্চুরিয়নে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটে ৩৯২ রান করলেও প্রোটিয়াদের কোনো ব্যাটসম্যান তিন অঙ্কের দেখা পাননি।

এ ছাড়া আজ ইংল্যান্ডের প্রথম সাত ব্যাটসম্যানের প্রত্যেকে কমপক্ষে ৩০ রান করেছেন। ওয়ানডে ক্রিকেটের ৫৪ বছর ও ৪৮৮০ ম্যাচের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটল।

বেথেল ছাড়াও ইংল্যান্ডের হয়ে ফিফটির দেখা পেয়েছেন বেন ডাকেট (৬০), হ্যারি ব্রুক (৫৮) ও জো রুট (৫৭)। এ ম্যাচ দিয়েই সাদা বলে ইংল্যান্ডের স্থায়ী অধিনায়ক হিসেবে ব্রুকের যাত্রা শুরু হয়েছে। স্বীকৃত ব্যাটসম্যানদের মধ্যে শুধু রুটই ১০০-এর কম স্ট্রাইক রেটে ব্যাট করেছেন।

বাংলাদেশ সময় রাত ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত লক্ষ্য তাড়া করতে নেমে ৮ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৪৯ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

১

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

২

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

৩

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

৪

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

৫

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

৬

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

৭

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

৮

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

৯

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

১০

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

১১

মানব পাচার প্রতিরোধে সভা

১২

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৩

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

১৪

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১৫

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১৬

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১৭

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

১৮

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৯

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

২০