বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৩ জুন ২০২৫, ৭:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় ভাই-বোনদের সম্পত্তি দখলে মারপিট ও হুমকির অভিযোগ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার দেবহাটায় ভাই-বোনদের সম্পত্তি অবৈধভাবে ভোগদখল করতে জাতীয়তাবাদী কর্মজীবী দলের নেতা পরিচয়ে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে মারপিট ও খুন জখমের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলেন এ অভিযোগ করেন, দেবহাটা উপজেলার খাস খামার গ্রামের মৃত আরজাহান আলীর ছেলে আছাবুর রহমান।

এসময় তার বড় ভাই আজহারুল ইসলাম, তিন বোন আরিজা বেগম, আফরোজা বেগম, নাসরিন এবং মা ফরিদা বেগম উপস্থিত ছিলেন।

লিখিত অভিযোগে তিনি বলেন, আমরা ৩ ভাই ও ৪ বোন। আমাদের পিতা ২০২১ সালে মারা যাওয়ার পর পিতার রেখে যাওয়া সম্পত্তি অবৈধভাবে ভোগ দখল করে যাচ্ছে ছোট ভাই আজিবুল বাসার। কোন ভাই বা বোন সম্পত্তির ভাগ চাইতে গেলে তার ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে মারপিট করে তাড়িয়ে দেয় এবং খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে।

২০২২ সালে আমাদের পৈত্রিক সম্পত্তির বণ্টন নিয়ে বসাবসি হলে পর সম্পদলোভী আজিবুল বাসার সেখানে আমাদের বড় বোনকে মারপিট করে এবং আমাদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি প্রদর্শন করে। সম্পত্তির ভাগ না দেওয়ার উদ্দেশ্যে সুচতুর আজিবুল বাসার আদালতে মামলা দায়ের করেন। উক্ত মামলায় আদালত ১৫ এপ্রিল-২০২৫ তারিখে একটি অন্তর্বর্তীকালিন রায় দিয়েছে। সেখানে বলা হয়েছে, নিষেধাজ্ঞার দরখাস্ত শুনানীঅন্তে আদালতের নিকট প্রতীয়মান হয় যে, নালিশী সম্পত্তিতে বাদী ও বিবাদী উভয়ই শরীক এবং উভয়ের দখল বিদ্যমান। সার্বিক পর্যালোচনা করে নিষেধাজ্ঞার দরখাস্ত মঞ্জুরযোগ্য নয় মর্মে প্রতীয়মান হল। এরপরও আদালতের নির্দেশ অমান্য করে আজিবুল বাসার সম্পত্তি নিজের দখলে রাখতে হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে। আমাদের পৈত্রিক পুকুরেও আমাদের নামতে দিচ্ছে না।

তিনি আরো বলেন, আজিবুল বাসার বিগত সময়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থেকে বিভিন্নভাবে আমাদের হয়রানি করেছে। আমাদের বোন আফরোজাসহ আমাদের মারপিট করেছে। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ভোলপাল্টে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী কর্মজীবীদলের নেতা বনে গেছেন। নেতা হওয়ার পর থেকে পূর্বের ন্যায় আবারো বেপরোয়া হয়ে উঠেছে। তার অত্যাচারে আমরা আমাদের প্রাপ্য সম্পত্তিতেও যেতে পারছি না। গত ০২/০৬/২৫ তারিখে সকাল ৯টার দিকে আমাকে পুকুরপাড়ে পেয়ে মারপিট করতে থাকে। আর বলতে থাকে, পুকুরে আমি মাগুর মাছ ছেড়েছি, মাছ ধরেছি, আবারও ধরব। পারলে কিছু করে নিস। অথচ এই অভিযোগটি উল্টো আমাদের উপর চাপিয়ে মিথ্যা মামলা দায়েরের হুমকি প্রদর্শন করে।

সংবাদ সম্মেলনে তিনি এ সময় আজিবুল বাসারের হাত থেকে রক্ষা পেতে সাতক্ষীরার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

১

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

২

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৩

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৪

একই জায়গায় আটকে থাকতে চাই না

৫

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৬

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৭

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৮

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৯

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১০

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১১

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১২

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৩

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৪

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৫

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৬

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৮

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৯

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

২০