বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৩ জুন ২০২৫, ১১:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শুল্ক ছাড়াই ভারত থেকে আমদানি করা হলো ৯৫টি মহিষ

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয় মহিষের একটি চালান বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। যা শুল্ক ছাড়াই ভারত থেকে আমদানি করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় ভারত থেকে ৫টি ট্রাকে ছোট-বড় মোট ৯৫টি মহিষ বেনাপোল বন্দরে এসে পৌঁছায়। মহিষগুলো ভারতের হরিয়ানা থেকে আমদানি করা হয়েছে।

কাস্টমস ও বন্দর সূত্রে জানা গেছে, সাভারের প্রাণিসম্পদ ও গবেষণা-উন্নয়ন কেন্দ্রের জন্য মহিষগুলো বাংলাদেশ সরকার আমদানি করেছে। আমদানিতে সহযোগিতা করেন ঠিকাদারী প্রতিষ্ঠান তামাম করপোরেশন। মহিষগুলোর আমদানি মূল্য ১ লাখ ৯ হাজার ৯৫০ মার্কিন ডলার।

শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা বলেন, মহিষগুলো বাগেরহাটের ফকিরহাট মহিষ উন্নয়ন প্রকল্পের খামারে নিয়ে যাওয়া হবে। বন্দরে আসার পর প্রাথমিকভাবে মহিষগুলোর স্বাস্থ্য পরীক্ষা করে রিপোর্ট ভালো পাওয়া গেছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের বলেন, মহিষগুলো বেনাপোল কাস্টমস হাউজ থেকে খালাস নিতে সিঅ্যান্ডএফ এজেন্ট তৃষা এন্টার প্রাইজ প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে। পরীক্ষা-নিরীক্ষা করে শুল্কায়ন করার পর খালাস দেয়া হবে। মহিষের আমদানি মূল্য ১ লাখ ৯ হাজার ৯৫০ মার্কিন ডলার। এসব মহিষ আমদানির জন্য কোনো শুল্ক দিতে হবে না। তবে প্রাণিসম্পদ বিভাগের ছাড়পত্র নিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেতনা খননের মাটি বিক্রি, ঘটনাস্থল পরিদর্শনে আশাশুনির ইউএনও

১

ছকিনা-শামছুর দম্পতির মানবেতর জীবনযাপন, জোটেনি বয়স্ক ভাতার কার্ড

২

সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

৩

ইউপি নির্বাচনের তালিকা যাচাইয়ে মাঠপর্যায়ে ইসির নির্দেশ

৪

সৌদি আরবে জরুরি সতর্কতা জারি

৫

ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু

৬

আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

৭

কপ জলবায়ু ন্যায়বিচারের মঞ্চ, নাকি কূটনৈতিক প্রদর্শনী || বাহলুল আলম

৮

আদালতে হাজির না হওয়ায় বিপাকে নোরা ফাতেহি

৯

রিপাবলিকানকে হারিয়ে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী

১০

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া এক ফিলিস্তিনি নারী

১১

বুড়িগোয়ালিনী ও গাবুরাতে বৃষ্টির পানি সংরক্ষণাধার উদ্বোধন

১২

প্রথম আলোর সেরা প্রতিনিধি ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

১৩

দুই প্রকল্প উদ্বোধনে মোংলা আসছেন প্রধানমন্ত্রী

১৪

নাজিমগঞ্জ বাজার কমিটির নির্বাচনের সম্পাদক প্রার্থী মুন্নার লিফলেট বিতরণ

১৫

আশাশুনিতে জাতীয় যুব দিবস উপলক্ষে মাছের পোনা অবমুক্ত

১৬

সুন্দরবনের বনদস্যুদের নির্মূলে কয়রায় মানববন্ধন, মদদদাতাদেরও বিচারের দাবি

১৭

পশ্চিমবঙ্গ থেকে ১০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি, আসামে ধরা পড়ল সেই বাঘিনী

১৮

বৃহস্পতিবার খুলনা আসছেন প্রধানমন্ত্রী

১৯

পেছাচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা

২০