বাংলাদেশ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
১৫ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৪ জুন ২০২৫, ৭:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঈদে মুক্তির তালিকায় এখনও ৬ সিনেমা

বিনোদন ডেস্ক | ঈদ মানেই ঢাকাই সিনেমার উৎসব। এবারের কোরবানির ঈদেও তার ব্যতিক্রম নয়।

সপ্তাহখানেক আগেও মুক্তির তালিকায় ছিল ১০ সিনেমা। তবে ইতোমধ্যেই সরে দাঁড়িয়েছে ৪টি সিনেমা। সবশেষ তথ্য ঈদে মুক্তি পেতে যাচ্ছে ৬টি সিনেমা।
সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে আলোচনায় রয়েছে সুপারস্টার শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’। রায়হান রাফী পরিচালিত সিনেমাটিতে নায়িকার চরিত্রে রয়েছে ছোট পর্দার পরিচিত মুখ সাবিলা নূর। এছাড়াও সিনেমাটির বিশেষ চরিত্রে হাজির হবেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। আরও থাকছেন এফএস নাঈম, আফজাল হোসেন, রোজি সিদ্দিকীসহ অনেকে।

ঈদে মুক্তি পেতে যাচ্ছে আলোচিত চিত্রনায়ক আরিফিন শুভ অভিনীত সাসপেন্স থ্রিলার সিনেমা ‘নীলচক্র’। মিঠু খান পরিচালিত সিনেমাটিতে আরও আছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ। মিঠু খানের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা।

মুক্তির তালিকায় রয়েছেন নির্মাতা সঞ্জয় সমদ্দারের নতুন সিনেমা ‘ইনসাফ’। এর প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, তাসনিয়া ফারিণ, মোশাররফ করিম। অ্যাকশন ও থ্রিলার ঘরানার সিনেমা হতে যাচ্ছে ‘ইনসাফ’। এটি প্রযোজনায় রয়েছে তিতাস কথাচিত্র এবং টিওটি ফিল্মস।

আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন নতুন সিনেমার মাধ্যমে এবার ঈদে প্রেক্ষাগৃহে হাজির হবেন। ‘এশা মার্ডার: কর্মফল’ নামের সানী সানোয়ার পরিচালিত সিনেমাটিতে পুলিশ অফিসার লিনা রূপে দেখা যাবে বাঁধনকে। চলচ্চিত্রটির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পূজা এগনেজ ক্রুজ, মিশা শওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, রওনক রিপন, ফারুক আহমেদ, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ, সৈয়দ এজাজ আহমেদ, হাসনাত রিপন, সুষমা সরকার, ইশিকা, নোভা, জশ প্রমুখ।

মুক্তির অপেক্ষায় রয়েছে আরেক সিনেমা ‘টগর’। এআর মুভি নেটওয়ার্ক প্রযোজিত ও পরিবেশিত সিনেমাটি পরিচালনায় আছেন নির্মাতা আলোক হাসান। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও চিত্রনায়িকা পূজা চেরি। সিনেমাটি প্রযোজনা করেছেন রণক ইকরাম। এতে আরও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, জোযন, এল আর খান সীমান্ত, শরিফুল প্রমুখ।

আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে আরেক সিনেমা ‘উৎসব’। এটি পরিচালনা করেছেন তানিম নূর। পরিবারকেন্দ্রিক গল্প নিয়ে নির্মিত হয়েছে এটি। দীর্ঘদিন পর সিনেমাটি দিয়ে একসঙ্গে বড় পর্দায় আসছেন জাহিদ হাসান, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, অপি করিম, জয়া আহসান, ইন্তেখাব দিনার প্রমুখ।

এদিকে, মুক্তির আওয়াজ তুললেও সরে দাঁড়িয়েছে অনিক বিশ্বাসের ‘শিরোনাম’ ও ফরহাদ হোসেনের ‘নাদান’। এ ছাড়া পোস্টার প্রকাশের পর থেমে গেছে রাখাল সবুজের ‘সর্দার বাড়ির খেলা’ ও রাকিবুল আলম রাকিবের ‘গোয়ার’ সিনেমার প্রচার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুষ্ঠু বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

লাবসায় জলাবদ্ধতা কবলিত এলাকা পরিদর্শনে ইউএনও অর্ণব দত্ত

পুরান ঢাকার ‘শ্রমিক মিরাজ’ পরিচয়ে সীমান্ত পার হতে চেয়েছিল ডেভিড ইমন

সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ

তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় আছি: দীনেশ ত্রিবেদী

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার

সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সাতক্ষীরায় বিআরটিএ’র রোড শো

দেবহাটায় বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

দেবহাটায় আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

১০

আব্দুল্লাহ ছিল অন্ধকার জগতের মুকুটহীন সম্রাট

১১

রাস্তাটি ক্রয়কৃত দাবি করে দখলের অভিযোগ খণ্ডালেন জামায়াত নেতা ওমর ফারুক

১২

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৩

দেবহাটায় অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি চিংড়ি বিনষ্ট

১৪

শ্যামনগরে সংলাপ: বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণের দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

১৫

সামাজিক অবক্ষয় ও জাগরণ || ‎তারিক ইসলাম

১৬

মোংলায় বিশ্ব বাঘ দিবস পালিত

১৭

বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণ || আশিকুজ্জামান

১৮

দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্কে বিবিএমপি ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন

১৯

সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫ টি

২০
error: Content is protected !!