বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৫ জুন ২০২৫, ১:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্যের পোশাক পরে ভিবিডি’র নীরব প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট: পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি পোশাক পরে প্লাস্টিক দূষণের বিরুদ্ধে নীরব প্রতিবাদ জানালেন ভলান্টিয়ার ফর বাংলাদেশের (ভিবিডি) স্বেচ্ছাসেবকরা।

বৃহস্পতিবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আয়োজিত এই কর্মসূচির শিরোনাম ছিল— প্লাস্টিক স্ট্রাইক: আমরা আর পরতে চাই না।

ভিবিডি সাতক্ষীরা জেলা শাখার পরিবেশসচেতন তরুণ-তরুণীরা শহরের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা প্লাস্টিক বর্জ্য দিয়ে নিজেরাই তৈরি করেন প্রতীকী পোশাক। পরে সেই পোশাক পরে পার্কে নীরবে দাঁড়িয়ে থাকেন তাঁরা। উদ্দেশ্য একটাই—প্লাস্টিক দূষণের ভয়াবহতা সমাজের সামনে তুলে ধরা।

এই অভিনব কর্মসূচির মূল বার্তা ছিল—প্লাস্টিক দূষণ আমাদের শরীর ও পৃথিবীকে ঢেকে ফেলছে। আমরা আর প্লাস্টিক পরতে চাই না, চাই একটি পরিবেশবান্ধব ভবিষ্যৎ।

ভলান্টিয়ার সাজেদুল ইসলাম বলেন, আমি আজ এই জামাটা ইচ্ছা করে পরিনি। এটা পরতে বাধ্য হয়েছি—কারণ চারপাশে যেভাবে প্লাস্টিক ছড়িয়ে আছে, একদিন হয়তো সত্যিই এটাকেই জামা হিসেবে পরতে হবে। প্লাস্টিক দূষণ এখন আমাদের জীবনেরই অংশ হয়ে উঠেছে—যেটা আমরা চাইনি।

তিনি আরও বলেন, এই প্রতিবাদ শুধু আমার না, আমাদের সকলের। আজ আমরা চুপচাপ দাঁড়িয়ে আছি, কারণ প্রকৃতিও আর কিছু বলতে পারছে না। এখন সময়—আমাদের কিছু বলার। এখনই বন্ধ করতে হবে প্লাস্টিক দূষণ।

ভিবিডি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ইব্রাহিম খলিল জানান, আমরা এই কর্মসূচির মাধ্যমে দেখাতে চেয়েছি, প্লাস্টিক শুধু ব্যবহারের জিনিস নয়—এর দূষণ আমাদের জীবন ও ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সবাই মিলে উদ্যোগ না নিলে ভবিষ্যৎ প্রজন্মকে বাসযোগ্য পৃথিবী দেওয়া সম্ভব হবে না।

সাধারণ সম্পাদক অর্পণ বসু বলেন, সচেতনতার পাশাপাশি নিজেই উদাহরণ তৈরি করাই আমাদের লক্ষ্য। প্লাস্টিকের বিকল্প ব্যবহার এবং পরিবেশবান্ধব চিন্তা এখন সময়ের দাবি।

শহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত পথচারীদের অনেকেই এই অভিনব প্রতিবাদ কর্মসূচির ছবি তোলেন এবং স্বেচ্ছাসেবকদের প্রশংসা করেন। ভিবিডির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় এ ধরনের সৃজনশীল ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!