বাংলাদেশ, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
১২ বৈশাখ ১৪৩৩ | সময়:
The Editors
৫ জুন ২০২৫, ১:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উৎপাদন ও ব্যক্তি পর্যায়ে প্লাস্টিক পরিহারের আহবানে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এক মানববন্ধনে উৎপাদন ও ব্যক্তি পর্যায়ে প্লাস্টিক পরিহারের আহবান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) সাতক্ষীরার শহিদ আব্দুর রাজ্জাক পার্কে এ্যানভায়রনমেন্ট প্রোটেকশন ফোরাম (ইপিএফ) ও এএলআরডির উদ্যোগে এবং স্থানীয় উন্নয়ন সংস্থা স্বদেশ, বাংলাদেশ মহিলা পরিষদ, সৃজনী, সিডো, হেড, ক্রিসেন্ট, নদীবাঁচাও আন্দোলন, ভূমিহীন সমিতি সাতক্ষীরাসহ বিভিন্ন সংগঠন ও তরুণদের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বক্তারা প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার বন্ধে সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগ এবং ব্যবহারিক সচেতনতার প্রতি গুরুত্ব আরোপ করেন।

ইপিএফ এর সভাপতি মাধব চন্দ্র দত্তরে সভাপতিত্বে ও সাংবাদিক ফারুক রহমানের সঞ্চালনায় অবস্থান পত্র ঘোষণা করেন হেড সংস্থার পরিচালক লুইস রানা গাইন।

বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, ক্রিসেন্ট পরিচালক আবুজাফর সিদ্দীকি, সিডো সংস্থার পরিচালক শ্যামল বিশ্বাস, মফিজুল ইসলাম, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, স্বপন পান্ডে, যুব নেতা হৃদয় মন্ডল, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, আনজুয়ারা মিলি, নারী নেত্রী সালেকা হক কেয়া, রুপা বসু, স্কুল ছাত্রী অনিকা কর্মকার, জয় সরদার, দেবজ্যোতি ঘোষ, মফিজুল ইসলাম প্রমুখ।

বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রতিদিন ৮হাজার টন প্লাস্টিক বর্জ্য নিক্ষিপ্ত হচ্ছে সাগরে। যা কৃষিজমি, খাল-বিল, নদী, জলাশয় হয়ে সাগরে নামছে। সেই প্লাস্টিক পরবর্তীতে মাইক্রোপ্লাস্টিকে রূপান্তরিত হয়ে সাগরের পানিতে মিশছে। প্লাস্টিক আমাদের জীবন চলার জন্য প্রয়োজনীয় সামগ্রীতে বদান রাখছে কিন্তু এর বর্তমান উৎপাদন ও ব্যবহার মাত্রা আমাদের স্বাস্থ্য ও পরিবেশকে ঝুঁকিতে ফেলছে। পৃথিবীতে যে হারে প্লাস্টিক দূষণ বেড়ে চলছে সে হারে প্লাস্টিক রি-সাইকেল বা ব্যবস্থাপনা হচ্ছে না। বিশ্বে উৎপাদিত প্লাস্টিক বর্জ্যের পরিমান ৪৩০ মিলিয়ন টন, যার মধ্যে তিন ভাগের দুই ভাগ বর্জ্য সাগরের পানিতে মিশছে। যা আবার খাদ্য শৃঙ্খলের মাধ্যমে মানব শরীরে প্রবেশ করছে। সাগর কখনই প্লাস্টিককে গ্রহণ করে না, এই প্লাস্টিক দীর্ঘদিন পানিতে থেকে মাইক্রোপ্লাস্টিকে রূপান্তরিত হয়। যার কারণে বর্তমানে মাছের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। এই মাইক্রোপ্লাস্টিক অপচনশীল বা বায়োডিগ্রেডেবল না হওয়ার কারণে মানব শরীরে, স্থল ও জলজীবের মারাত্মক ক্ষতি করছে। প্লাস্টিক নদী, জলাশয়, কৃষিজমির মাটিতে মিশে মাটি ও প্রকৃতির ক্ষতি করছে।

বাংলাদেশে প্লাস্টিক প্রডাক্ট সংক্রান্ত আইন সমূহের বেশিরভাগই প্লাস্টিক প্রডাক্ট উৎপাদন নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রনণন করা হয়েছে। ২০২১ সনে হাইকোর্ট একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কঠোরভাবে নিয়ন্ত্রণের আদেশ দেয়। বাংলাদেশই প্রথম দেশ যারা (২০০২ সনে) প্লাস্টিক শপিংব্যাগ ব্যবহার নিয়ন্ত্রণের জন্য নিষেধাজ্ঞা জারী করেছিল। সেই আইনটি যথাযথ কার্যকর না হওয়ায় বর্তমান সরকার (অক্টোবর ২০২৪) দোকানপাটে প্লাস্টিকজাত পলিথিন ব্যাগের ব্যবহার নিয়ন্ত্রণকে প্রাধান্য দিয়ে আইনটিকে পুনর্বহাল করেছে। এতে নির্দেশনা দেয়া হয়, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পলিথিনজাত সামগ্রী ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার পদক্ষেপ গ্রহণ করতে পারবে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকজাত উৎপাদিত পণ্য ক্রোক করতে পারবে বা উক্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে পারবে। দুঃখজনক হলো বাংলাদেশে গৃহস্থলী পর্যায়ে প্লাস্টিক বর্জ্য উৎপাদনকারীদের মধ্যে বর্জ্যের ধরণ অনুযাযী পৃথক করার কোন চর্চাই করা হয় না এবং সরকারিভাবেও এই বিষয়ে কোন উদ্যোগ, প্রচারণা বা প্রকাশনা লক্ষ্য করা যায় না।

এসময় ইনভারয়নমেন্ট প্রটেকশন ফোরাম নিম্নলিখিত আহবান জানান-
* বর্তমান সরকার প্রদত্ত ২০২৪ এ প্রণীত পলিথিনজাত প্লাস্টিক ব্যাগের গ্রোসারিতে ব্যবহার নিয়ন্ত্রণে পুনর্বহালকৃত আইনটি যথাযথ বাস্তবায়ন করুন।
* পলিথিন প্লাস্টিকজাত ব্যাগের উৎপাদন নিয়ন্ত্রণের জন্য সংশ্লিষ্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহকে আইনের আওতায় আনুন।
* পলিথিনজাত প্লাস্টিক দ্বারা উৎপাদিত একবার ব্যবহারযোগ্য ব্যাগ, পানির বোতল এবং অন্যান্য পণ্যের লাগামহীন এবং অনিয়ন্ত্রিত উৎপাদন ব্যবস্থা নিয়ন্ত্রণে আনার সকল ব্যবস্থা গ্রহণ করুন।
* বর্জ্য ব্যবস্থাপনার প্রক্রিয়াকে আরো জোরদার করুন, বর্জ্য ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট জনবল এবং কারিগরি প্রক্রিয়াকে শক্তিশালী করুন।
* বর্জ্যব্যবস্থাপনার সংগে সংশ্লিষ্ট সকল সংস্থা বিশেষ করে সিটি করপোরেশন/পৌরসভাসহ স্বাস্থ্য ও পরিবেশ দপ্তরসমূহকে বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে সক্রিয় করুন।
* গৃহস্থালী ও অন্যান্য উৎস হতে উদ্ভুত বর্জ্যের ব্যবস্থাপনায় জনগনের অংশগ্রহণ নিশ্চিত করুন। এবং উক্ত বিষয়ে নীতিমালা প্রনয়ন করুন।
* বাজারে ব্যবহৃত পলিথিনজাত প্লাস্টিক ব্যাগ উৎপাদন বন্ধ করুন এবং বিকল্প ব্যাগ উৎপাদনের জন্য উৎসাহের যোগান দিন যেমন কারিগরি সহায়তা, অর্থায়ন ইত্যাদি।
* একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকব্যাগ ও অন্যান্য পণ্য যেমন প্লাস্টিকের তৈজসপত্র/কাটলারিস (প্লাস্টিকের কাটাচামুচ, ছুরি প্লেট কাপ গ্লাস ইত্যাদি) প্লাস্টিকের মিনি প্যাকেট এবং পানির বোতল ব্যবহার বর্জন করুন।
* বাজারে ব্যবহৃত পলিথিনজাত প্লাস্টিক ব্যাগের বিকল্প ব্যাগ (যেমন পাট, কাপড়, চামড়া, বেত, বাঁশ ইত্যাদি) উৎপাদনের জন্য উদ্যোগ নিন এবং সমর্থন করুন।
* একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগ, পানির বোতল ও অন্যান্য পণ্য ব্যবহারের নেতিবাচক দিক নিয়ে জনগণের মধ্যে প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়াতে প্রচারাভিযান পরিচালনা করুন।
* প্লাস্টিকজাত বর্জ্য উদ্ভুত দূষণ কমাতে মিডিয়ার ভূমিকা অনস্বীকার্য বিশেষ করে দূষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা এবং প্রচার করা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে কৃষি জমির টপ সয়েল ইট ভাটায় বিক্রির দায়ে অর্থদণ্ড

কালিগঞ্জে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

তালার প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা

টিকার অভাবে হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কালিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু

তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে!

সাতক্ষীরায় ২টি স্বর্ণের বারসহ নারী আটক

যশোরেশ্বরী মন্দিরে মোদীর দেওয়া মুকুট চুরি: ১৮ মাস পর চার্জশিট, মূল আসামি অধরা

১০

ওয়াসিম-বোল্টের রেকর্ডে ভাগ বসালেন মুস্তাফিজ, সামনে কেবল স্টার্ক

১১

সুখী দাম্পত্যের রহস্য: স্ত্রীকে প্রতিদিন তিন বার ‘সরি’ বলেন অভিষেক!

১২

জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে : আইনমন্ত্রী

১৩

হরমুজ প্রণালিতে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করলো ইরান

১৪

কালিগঞ্জে রাসায়নিক মিশ্রিত ৩৩৬০ কেজি গোবিন্দভোগ আম জব্দ

১৫

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতি: বাবলু সভাপতি ও বাবু সম্পাদক নির্বাচিত

১৬

আশাশুনিতে ভুল বালাইনাশক ব্যবহার করে ৮০ লক্ষাধিক টাকা ক্ষতির মুখে তরমুজ চাষী

১৭

রাতের আধারে বাড়ির গেটে ঝুলিয়ে রাখা হলো ‘বোমা সদৃশ’ ৩ বস্তু, আতঙ্ক

১৮

শার্শায় পুরাতন সিলেবাসে পরীক্ষা, বিপাকে ১২ শিক্ষার্থী

১৯

কালিগঞ্জে ছেলেধরা গুজব, শেষ পর্যন্ত যা জানা গেল

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705