বাংলাদেশ, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৫ জুন ২০২৫, ৮:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘এই রূপে দর্শকেরা আমাকে নেবে কি না, চিন্তায় ছিলাম’

বিনোদন ডেস্ক: শোবিজাঙ্গনে লম্বা সময়ের পথচলায় শুধু বড় পর্দায় নাম লেখানোর বাকি ছিল অভিনেত্রী সাবিলা নূরের। সেই অপূর্ণতাটুকুও পূর্ণ হয়েছে। প্রথমবারের মতো ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের বিপরীতে তাণ্ডব সিনেমায় অভিনয় করেছেন তিনি। তাই ছোটপর্দার অভিনেত্রী থেকে সিনেমার নায়িকা- ব্যাপারটি যেন অনেকেই মেলাতে পারছিলেন না। নিন্দুকেরাও করতে থাকে নানা সমালোচনা।

কিন্তু তাণ্ডব-এর আইটেম গান ‘লিচুর বাগানে’ প্রকাশের পর সাবিলার পারফরম্যান্স দেখে ভেল পালটে যায় নেটিজেনদের। শাকিবের সঙ্গে মোহনীয় রসায়নের পাশাপাশি তার কোমড় দোলানি দেখে রীতিমতো মুগ্ধ বনে যান দর্শক; অনেকের কাছে সাবিলা ছিলেন কল্পনার চেয়ে বেশি।

ইতোমধ্যে দর্শক-শ্রোতাদের মাঝে বেশ সাড়া ফেলেছে ‘লিচুর বাগানে’, যার আবহ সংগীতে কণ্ঠ রয়েছে প্রীতম হাসান-জেফার রহমানের। ফোক-ফিউশন ধাঁচের এই গানটিতে মজে উঠেছেন শ্রোতারাও।

সব মিলিয়ে ‘লিচুর বাগানে’ আইটেম গান নিয়ে আপ্লুত সাবিলা নূর। গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে অভিনেত্রী বলেন, আমার জীবনের প্রথম বাণিজ্যিক সিনেমার প্রথম পারফর্ম করা গানের নামই ‘লিচুর বাগানে’। মঙ্গল মিয়া, আলেয়া বেগম, প্রীতম হাসান, জেফার রহমান কী দুর্দান্ত গেয়েছেন সবাই! সেই সঙ্গে প্রথমবারের মতো দর্শক পর্দায় মেগাস্টার শাকিব খান ও আমার রসায়ন দেখেছেন।

শাকিব খানের প্রশংসা করে অভিনেত্রী লিখেছেন, ‘শাকিব খান মেগাস্টার, আইকন, সিম্পলি দ্য বেস্ট ইন দ্য ইন্ডাস্ট্রি ফর টোয়েন্টি সিক্স ইয়ারস। তার সঙ্গে কাজ করা একদিকে যেমন ছিল রোমাঞ্চকর, একই সঙ্গে ছিল ভয়ের ব্যাপারও। কিন্তু যখন আসলেই কাজ শুরু করলাম, সবকিছু কেমন অদ্ভুতভাবে সহজ হয়ে গেল।’

সাবিলা নূরের কথায়, ‘দর্শক আমাদের গানটি পছন্দ করেছেন। গানটি ইউটিউবে দেখছেন, টিকটকে ডান্স কাভার করছেন, গুনগুন করে গাইছেন। আমি কৃতজ্ঞ যে এই গানের মাধ্যমে আমরা আমাদের দর্শকের সঙ্গে এক টুকরা মিষ্টি অনুভূতি ভাগ করে নিতে পেরেছি। আমি দেখেছি, মানুষ কীভাবে লিচুর মৌসুমের জন্য অপেক্ষা করে, কীভাবে একসঙ্গে বসে লিচু খায়, গল্প করে। এখন কিন্তু লিচু খেতে খেতে ‘লিচুর বাগানে’ গানটি উপভোগ করে, সুরের ঢেউয়ে পা ছন্দে ছন্দে মেলালে মন্দ হবে না।’

অভিনেত্রী এও বলেন, ‘বুঝতেই পারিনি, এটা ছিল আমাদের প্রথম একসঙ্গে পর্দা ভাগাভাগি করার অভিজ্ঞতা। আর ‘লিচুর বাগানে’ গানে একসঙ্গে নাচতে পেরে তো পুরো অভিজ্ঞতা আরও মিষ্টি হয়ে উঠল। এর জন্য পরিচালক রায়হান রাফী এবং পুরো টিমকে অনেক ধন্যবাদ।’

সাবিলা নূর লেখেন, ‘আমাদের জন্য সুসংবাদ, প্রথম ২৪ ঘণ্টায় ‘লিচুর বাগান’এর ভিউ আমাদের আরও বড় স্বপ্ন দেখাচ্ছে। এই নতুন রূপে দর্শকেরা আমাকে নেবেন কি না, ভীষণ একটা চিন্তায় ছিলাম, দর্শক থেকে শুরু করে বাংলাদেশের তারকারা আমার এই নতুন ধরনের পারফরম্যান্সকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিচ্ছেন। এখন আমি অনেকটাই নির্ভার।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

২

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

৪

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

৫

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

৬

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

৭

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

৮

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

৯

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১০

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১১

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

১৩

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১৪

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

১৫

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

১৬

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

১৭

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

১৮

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

১৯

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

২০