বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৯ জুন ২০২৫, ১১:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাসপাতালে জাহিদ হাসান, সবার কাছে দোয়া চাইলেন অভিনেতা

বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ঠান্ডাজনিত সমস্যায় আক্রান্ত হলে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎ অসুস্থতা বোধ করলে ঈদের আগের দিন তাকে নিয়ে যাওয়া হয়। জাহিদ হাসান নিজেই আজ (৯ জুন) বিকেল ৫টার দিকে এ কথা জানিয়েছেন।

জাহিদ হাসান বলেন, ‘আমি এখনো হাসপাতালে আছি। আমার শারীরিক অবস্থা উন্নতির দিকে। ঠান্ডায় আক্রান্ত হলে মনে করেছিলাম অন্য কোনো সমস্যা থাকতে পারে। কিন্তু হাসপাতালে এসে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন আমার কোভিড কিংবা ডেঙ্গু কোনোটাই হয়নি। তবে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘ঈদের আগের রাতে হাসপাতালে ভর্তি হয়েছি। জীবনে এই প্রথম একটি ঈদ করলাম হাসপাতালের রোগীদের সঙ্গে। এটি আমার জন্য নতুন অভিজ্ঞতা। এমন অভিজ্ঞতাও আল্লাহপাক আমাকে দেখিয়ে নিলেন। কেউ যেন আমাকে নিয়ে দুশ্চিন্তা না করেন। আমি সবার কাছে দোয়া চাই।’

তিনি তার অনুরাগীদের আরও বলেন, ‘আমাকে এই মুহূর্তে ফোন দেওয়ার প্রয়োজন নেই। হাসপাতালে বিশ্রামে আছি, তাই কথা কম বলতে চাইছি।’

এবারের ঈদে মুক্তি পেয়েছে জাহিদ হাসান অভিনীত সিনেমা ‘উৎসব’। তানিম নূর নির্মিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন আফসানা মিমি, অপি করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসান প্রমুখ। সিনেমাটি পারিবারিক গল্প নিয়ে নির্মিত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

৩

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

৪

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

৫

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

৬

মানব পাচার প্রতিরোধে সভা

৭

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

৮

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

৯

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১০

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১১

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১২

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

১৩

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৪

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১৫

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

১৬

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

১৭

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

১৮

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১৯

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২০