বাংলাদেশ, শুক্রবার, ০৫ জুন ২০২৬
২২ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১০ জুন ২০২৫, ১২:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধোনি, ভেট্টোরি, হেইডেনসহ আইসিসির হল অব ফেমে ৭ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দুই দিন আগে আইসিসির বিশেষ সম্মাননা পেলেন ৭ ক্রিকেটার। নারী এবং পুরুষ মিলিয়ে মোট ৭ ক্রিকেটীয় কিংবদন্তিকে হল অব ফেমে জায়গা দিয়েছে আইসিসি। মহেন্দ্র সিং ধোনি, ম্যাথু হেইডেন, ড্যানিয়েল ভেটোরি, হাশিম আমলা, গ্রায়েম স্মিথ, সারা টেইলর এবং সানা মীর পেয়েছেন এমন সম্মাননা।

এদের মধ্যে সানা মীর আলাদা করে ইতিহাস গড়েছেন। পাকিস্তানের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আইসিসি হল অব ফেমে জায়গা করে নিয়েছেন তিনি। ২০০৫ সালে অভিষেকের পর পাকিস্তানের হয়ে ১২০টি নারী ওয়ানডেতে এবং ১০৬টি নারী টি-টোয়েন্টি খেলেছেন। এরমাঝে ৭২টি ওয়ানডে এবং ৬৫টি টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছেন।

২০১০ ও ২০১৪ সালে এশিয়ান গেমসে পাকিস্তানের স্বর্ণপদক জয়ে অধিনায়ক ছিলেন। নিয়েছেন ১৫১ উইকেট। ২০১৮ সালে ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানেও ছিলেন সানা মীর।

ভারতের সাবেক অধিনায়ক ধোনি ২০০৭ সালে পুরুষদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক। ২০১১ সালে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ এনে দেন ভারতকে। দুই বছর পর, ২০১৩ সালে তিনি নেতৃত্ব দেন ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের বেলায়। তিনি একমাত্র অধিনায়ক যিনি আইসিসির সব তিনটি সাদা বলের ট্রফি জিতেছেন। তার অধীনে ভারত টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষেও উঠেছিল।

হেইডেন ছিলেন সময়ের অন্যতম ভয়ঙ্কর ওপেনার। অস্ট্রেলিয়ান এই ওপেনার তার আক্রমণাত্মক ব্যাটিং প্রতিপক্ষ বোলারদের পরীক্ষা নিয়েছেন বারবার। ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি ছিল তার। ২০০৩ বিশ্বকাপ জয়ী দলেরও সদস্য ছিলেন।

দক্ষিণ আফ্রিকা থেকে এবারের হল অব ফেমে এসেছেন হাশিম আমলা এবং গ্রায়েম স্মিথ। প্রথম প্রোটিয়া ক্রিকেটার হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন আমলা। সব ফরম্যাট মিলিয়ে তিনি ৫৫টির বেশি আন্তর্জাতিক সেঞ্চুরি করেন। গ্রায়েম স্মিথ বিশ্বরেকর্ড ১০৯টি টেস্টে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব দেন, যার মধ্যে ৫৩টি জয় পেয়েছেন। তিনি একমাত্র খেলোয়াড় যিনি ১০০টিরও বেশি টেস্টে অধিনায়কত্ব করেছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ১৫০টি ওয়ানডেতেও অধিনায়ক ছিলেন গ্রায়েম স্মিথ, যা তাদের ইতিহাসে সর্বোচ্চ।

নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ভেট্টোরি টেস্টে ৪০০০ রান এবং ৩০০ উইকেট নেয়া তিনজন ক্রিকেটারের একজন। তিনি নিউজিল্যান্ডকে ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে রানার্স-আপ করেন।

সারাহ টেইলর ছিলেন ইংল্যান্ড নারী দলের ২০০৯ সালের ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম নেপথ্য নায়িকা। তিনি ২০১৭ সালে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ৪৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। অসাধারণ উইকেটকিপিংয়ের জন্য খ্যাত টেইলর সব ফরম্যাটে মিলিয়ে ২৩২টি ডিসমিসাল করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন ভিসা প্রার্থীর সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইল উন্মুক্ত করতে হবে

হাম উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু

মেয়ের মা হলেন বুবলী

উপকূলের পরিবেশ রক্ষায় প্রয়োজন প্রকৃতিনির্ভর উদ্যোগ || এস এম জান্নাতুল নাঈম

পুরাতন সাতক্ষীরায় নিজ বাড়ি থেকে বিধবা নারীর মরদেহ উদ্ধার

দৌলতদিয়ায় ফের তলিয়ে গেল বাস, রক্ষা পেলেন চালক-হেলপার-যাত্রীরা

শ্যামনগরে ব্যতিক্রমী পদযাত্রা, বৃক্ষ দত্তক গ্রহণ ও পরিবেশ রক্ষার শপথ

দেবহাটায় ঘের কর্মচারীর ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার!

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

১০

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

১১

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

১২

পরিবেশ দিবসের ভাবনায় উপকূল ও সুন্দরবন || তারিক ইসলাম

১৩

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

১৪

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!

১৫

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

১৬

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

১৭

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

১৮

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

১৯

রামিসা হত্যা মামলার রায় রোববার

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705