বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৮ জুন ২০২৫, ৬:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ছক্কার ঝড়ে ম্যাক্সওয়েলের বিধ্বংসী সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | প্রথম ১৫ বলে কেবল ১১ রান করতে পেরেছিলেন, কোনো বাউন্ডারিও মারতে পারেননি। বাকি সময়জুড়ে তাণ্ডব চালালেন গ্লেন ম্যাক্সওয়ের।

৪৯ বলে খেলেন ১০৬ রানের বিধ্বংসী এক ইনিংস। যা তিনি সাজান ২ চার ও ১৩ ছক্কায়!

মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের বিপক্ষে ওয়াশিংটন ফ্রিডমের হয়ে খেলতে নেমে এই ইনিংস উপহার দেন ম্যাক্সওয়েল। এটি টি-টোয়েন্টি ক্যারিয়ারে তার অষ্টম সেঞ্চুরি, যা অস্ট্রেলিয়ানদের মধ্যে সর্বোচ্চ। আন্তর্জাতিক ক্রিকেট তার চেয়েও বেশি সেঞ্চুরি রয়েছে কেবল ক্রিস গেইল (২২), বাবর আজম (১১), রাইলি রুশো ও বিরাট কোহলির (৯ করে)।

টস জিতে ব্যাটিংয়ে নামা ওয়াশিংটনের ওপেনার মিচেল ওয়েন ১১ বলে ঝড়ো ৩২ রান করলেও অন্যরা হতাশ করেন। ৮ ওভারেই ৬৮ রানে ৪ উইকেট হারায় দলটি। এরপর যখন ম্যাক্সওয়েল নামেন, তখন চাপ বাড়ছিল আরও। ১৩ ওভার শেষে স্কোর ছিল মাত্র ৯৮ রান।

কিন্তু তারপর যেন শুরু হয় ম্যাক্সওয়েল শো! তানভির স্যাঙ্ঘাকে এক ওভারে হাঁকান তিনটি ছক্কা, এরপর কর্নে ড্রাইকে দুটি, নারাইনের ওভারে তিনটি। এরপর শ্যাডলি ফন স্কালভিক, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, সবাইকে মারতে থাকেন ছক্কার পর ছক্কা।

৪৮ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। শেষ ওভারে আবার স্ট্রাইকে ফিরে বিশাল ছক্কায় ইনিংস শেষ করেন তিনি। ম্যাক্সওয়েলের সঙ্গে ৫২ বলে ১১৬ রানের জুটি গড়েন অবাস পিনার, যার অবদান মাত্র ১৪ রান! ওয়াশিংটনের ইনিংস থামে ২০ ওভারে ২০৮ রানে। যার মধ্যে শেষ সাত ওভারেই রান আসে ১১০।

জবাবে ব্যাট হাতে একেবারেই ব্যর্থ লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের ব্যাটাররা। প্রথম তিন ব্যাটার সুনিল নারাইন, অ্যালেক্স হেলস ও উন্মুক্ত চাঁদ কোনো রান না করেই আউট হন। টি-টোয়েন্টি ইতিহাসে চতুর্থবার এমন ঘটনা ঘটল। শেষ পর্যন্ত ৯৫ রানে অলআউট হয় দলটি। তারা ম্যাচ হারে ১১৩ রানে। ওয়াশিংটনের পক্ষে মিচেল ওয়েন ও জ্যাক এডওয়ার্ডস নেন তিনটি করে উইকেট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

২

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৩

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৪

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৫

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৬

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৭

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৮

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৯

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১০

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১২

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৩

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৪

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৫

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৬

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৭

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৮

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৯

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

২০