
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় জেজেএসের প্রস্তুুতি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জাপানের আন্তর্জাতিক সংস্থা শাপলা নীড়ের সহযোগিতায় জাগ্রত যুব সংঘ (জেজেএস) এই সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও প্রকল্পের সহকারী প্রকল্প সমন্বয়কারী নাজমুল হুদার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, কয়রা সদর ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ সালাম, আছিয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মিজানুর রহমান, প্রধান শিক্ষক মোঃ শওকত হোসেন, ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকার, শেখ সোহরাব হোসেন, কয়রা ব্লাড ব্যাংকের সভাপতি মোস্তাফিজুর রহমান, সিপিপি সদস্য মনিরা খাতুন, ক্লাব প্রতিনিধি মোল্যা মনিরুজ্জামান মনি, হাবিবুর রহমান, ফারুক হোসেন, সঞ্জয় কুমার, জেজেএসের মনিটরিং অফিসার জোবায়ের হোসেন, এপিও এস এম এ মজিদ, মনিরা পারভীন প্রমুখ।
সভায় বলা হয়, প্রকল্পের মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আরও সক্ষম করে তোলা হবে।
মন্তব্য করুন