বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২০ জুন ২০২৫, ১২:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফোন, ল্যাপটপ হ্যাকারের থেকে সুরক্ষিত রাখবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্মার্টফোন ছাড়া আজকাল জীবন প্রায় অচল। স্মার্টফোন এখন সবার পরম সঙ্গী। ঘরে কিংবা বাইরে যান সঙ্গে স্মার্টফোন থাকলে মানিব্যাগও প্রয়োজন পরে না। ব্যাংকের লেনদেন থেকে শুরু করে শপিংয়ের বিল, ব্যক্তিগত ছবি, তথ্য সবই রাখছেন ফোনে।

এছাড়া ল্যাপটপ বা ডেস্কটপে জরুরি কাজ করছেন। এসব ডিভাইস সুরক্ষিত রাখা খুবই জরুরি। দিন দিন অনলাইনে প্রতারণা বেড়েই চলেছে। নিজের ফোন কিংবা ল্যাপটপ বা ডেস্কটপ হ্যাকার, প্রতারকদের হাত থেকে সুরক্ষিত রাখবেন, তার জন্য সহজ কয়েকটি উপায় জানিয়েছেন, গুগলের সিকিউরিটি রিপ্রেজেন্টিটিভ।

কী কী উপায় জানিয়েছেন গুগলের সিকিউরিটি রিপ্রেজেন্টিটিভ দেখে নিন-
পাসওয়ার্ড সেট করুন
ভালো একটা পাসওয়ার্ড সেট করতে হবে ফোন এবং ফোনে থাকা অ্যাপ সুরক্ষিত রাখার জন্য। ইংরেজিতে পাসওয়ার্ড এই শব্দ কখনই নিজের পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা যাবে না। ফোনে রয়েছে অসংখ্য অ্যাপ।

অনলাইন প্রতারণার ফাঁদ এড়াতে চাইলে আপনার ডিভাইস এবং অ্যাপগুলো সুরক্ষিত রাখা জরুরি। এর প্রথম ধাপ, ভালো একটা পাসওয়ার্ড সেট করা। ইংরেজি অক্ষর, ক্যারেক্টার এবং চিহ্ন বা সিম্বল-এই সবকিছু মিলিয়ে একটা পাসওয়ার্ড সেট করা জরুরি, যাতে সহজে তা হ্যাকাররা ট্র্যাক বা হ্যাক করতে না পারে।

সফটওয়্যার আপডেট রাখুন
ডিভাইসের সফটওয়্যার আপডেট করে রাখা সবসময় জরুরি। ফোন হোক বা ল্যাপটপ কিংবা ডেস্কটপ-সব ক্ষেত্রেই সার্ভিস প্রোভাইডার, মানে যে সংস্থার ডিভাইস আপনি ব্যবহার করছেন, তাদের তরফে সফটওয়্যারের আপডেট পাঠানো হয়। অতি অবশ্যই সঠিক সময়ে সফটওয়্যার আপডেট করে নেওয়া জরুরি।

অনেকেই সফটওয়্যার আপডেট করা নেই গড়িমসি করেন, অবহেলা করেন, ভাবেন পরে করে নেবেন। এই বিষয়টা করা উচিত নয়। যখন আপনার ডিভাইস জানান দেবে যে সফটওয়্যার আপডেটের প্রয়োজন, তখনই আপডেট করে নিন। কারণ এইসব সফটওয়্যার আপডেটের সঙ্গে আপনার ডিভাইসের সিকিউরিটি ফিচারগুলিও আপডেট হয়।

অনলাইন ব্যবহারে সতর্ক হোন
অনলাইনে আপনি কী দেখছেন সেই ব্যাপারে সতর্ক হওয়া জরুরি। অনেকসময় দেখা যায়, হয়তো আমাদের চেনা পরিচিত লোকজন কিংবা বন্ধুবান্ধবের থেকে আমাদের কাছে এমন কিছু লিঙ্ক বা ভিডিও দেখার জন্য এসেছে যা যথেষ্ট সন্দেহজনক।

এই ধরনের লিঙ্ক আপনার কাছে এলে, একবার বন্ধুবান্ধবের থেকে নিশ্চিত হয়ে নিন, যে তারাই আপনাকে এইসব লিঙ্ক, ভিডিও পাঠিয়েছে কি না। অনলাইনে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার কাছে সন্দেহজনক এবং বিপজ্জনক লিঙ্ক আসতে পারে। তাই সতর্ক থাকা জরুরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

১

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

২

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

৩

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

৪

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

৫

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

৬

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

৭

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

৮

কালিগঞ্জে স্বর্ণের দোকানের লকার ভেঙে সোনা-রূপা ও নগদ টাকা চুরি

৯

আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিতে জাপান যাচ্ছেন ডা. মাহমুদুল হাসান পলাশ

১০

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

১১

শ্যামনগরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

১২

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’

১৩

সুপারিশ পেয়েও নিয়োগপত্র পাননি প্রাথমিকের ‘আড়াই হাজার’ প্রার্থী

১৪

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১৫

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

১৬

সুন্দরবনঘেঁষা কয়রায় পর্যটনের অপার সম্ভাবনা

১৭

দারিদ্র্য বিমোচনে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগ

১৮

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

১৯

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

২০