বাংলাদেশ, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
১৩ বৈশাখ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২১ জুন ২০২৫, ৬:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জোড়া সেঞ্চুরিতে শান্তর ইতিহাস, ইনিংস ঘোষণা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: লঙ্কান স্পিনার থারিন্ডু রত্নায়েকের বলটি রিভার্স সুইপ শটে বল ঠেলে দিলেই দৌড় দিলেন নাজমুল হোসেন শান্ত। দৌড়ে প্রান্ত বদলের আগেই উল্লাস যেন ফেটে পড়ছিল তার চোখেমুখে। আর তা হবেই না বা কেন। অসাধারণ এক ইতিহাস গড়ে ফেলেছেন যে তিনি!

প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করার ‘ডাবল’ নজির স্থাপন করেছেন শান্ত। এর আগে ২০২৩ সালের জুনে আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন তিনি। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তিনিই প্রথম দুইবার এমন কীর্তি গড়লেন।

বাংলাদেশি ব্যাটারদের মধ্যে শান্ত ছাড়া কেবল মুমিনুল হক এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করার কীর্তি গড়েছিলেন। ২০১৮ সালের জানুয়ারিতে এই শ্রীলঙ্কার বিপক্ষেই চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন এই বাঁহাতি।

গলে আজ লঙ্কানদের বিরুদ্ধে দারুণ সেঞ্চুরিতে শান্ত আরও এক জায়গায় রেকর্ড বইয়ে স্থান পেয়েছেন। ইতিহাসের মাত্র ১৬তম অধিনায়ক হিসেবে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন তিনি। এই টেস্টের প্রথম ইনিংসে ১৪৮ রান করেছিলেন এই বাঁহাতি ব্যাটার।

টেস্টের দুই ইনিংসে সবচেয়ে বেশি সেঞ্চুরির কীর্তি আছে ৩ জনের- রিকি পন্টিং, ডেভিড ওয়ার্নার ও সুনীল গাভাস্কার। তারা তিনজনই ৩ বার করে এই কীর্তি গড়েছেন।

আর দুইবার করে আছে হার্বার্ট সাটক্লিফ, কুমার সাঙ্গাকারা, ক্লাইড ওয়ালকট, গ্রেগ চ্যাপেল, অ্যালান বোর্ডার, রাহুল দ্রাবিড় ও ম্যাথু হেইডেনের। এই সংক্ষিপ্ত তালিকায় আজ যুক্ত হলো শান্তর নাম।

শান্তর এমন কীর্তির ম্যাচে বাংলাদেশ বেশ সুবিধাজনক অবস্থানেই আছে। পঞ্চম দিনের দ্বিতীয় সেশনে শান্তর সেঞ্চুরি পূর্ণ হওয়ার পর ৬ উইকেটে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। সফরকারীদের লিড ২৯৫ রানের।

ইনিংস ঘোষণার সময় শান্ত ১৯৯ বলে ১২৫ রানের অপরাজিত ছিলেন। তার ব্যাট থেকে এসেছে ৯টি চার ও ৩টি ছক্কা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপকূলে নোনা পানির আগ্রাসনে হুমকিতে মিঠা পানির উৎস

দুই ডজন মামলার আসামি শ্যামনগরের রবিউল গ্রেপ্তার

চালতেতলায় হোটেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের সভা

বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, সময়সূচী বদল

সুন্দরবন সুরক্ষার চ্যালেঞ্জ ‘জনবল সংকট’

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪

৩০ এপ্রিল ১০০ প্রার্থীর তালিকা দেবে এনসিপি

কয়রায় চালক না থাকায় গ্যারেজে পড়ে আছে ২ সরকারি অ্যাম্বুলেন্স

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী

১০

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে প্রাণসায়ের খাল পাড়ে পরিচ্ছন্নতা অভিযান

১১

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

১২

২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু

১৩

শ্যামনগরে কৃষি জমির টপ সয়েল ইট ভাটায় বিক্রির দায়ে অর্থদণ্ড

১৪

কালিগঞ্জে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

১৬

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১৭

তালার প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা

১৮

টিকার অভাবে হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

১৯

কালিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705