বাংলাদেশ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৮ জুন ২০২৫, ৭:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাড়িতে ছিল না কেউ, চোরেরা নিয়ে গেল গৃহকর্তার বন্দুক ও কার্তুজ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়েনের বালিয়াপুর গ্রামের আফসার উদ্দিন মোল্লার বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। এসময় চোরেরা বারান্দার গ্রিল ও ঘরের দরজার হ্যাজবল্ট কেটে বাড়ির মালিকের লাইসেন্সকৃত একটি একনালা বন্দুক, বিশ রাউন্ড কার্তুজ ও নগদ ৯০ হাজার টাকাসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে।

শনিবার (২৮ জুন) ভোর রাতের কোনো এক সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে এই ঘটনা ঘটে।

আফসার উদ্দিন মোল্লার ছেলে কলেজ শিক্ষক তৌহিদুর রহমান জানান, আমার ছোট ভাই ওহিদুর রহমানের মেয়ে সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রী ফাইমা খাতুন ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য আমরা সবাই বাড়ির বাইরে ছিলাম। এই সুযোগে শনিবার ভোররাতে কোনো এক সময় চোরেরা বাড়ির বারান্দার গ্রিল ও ঘরের দরজার হ্যাজবল্ট কেটে ভেতরে ঢোকে। এসময় চোরেরা ঘরের আলমারিতে রক্ষিত আমার বাবার লাইসেন্সকৃত একনালা বন্দুক, বিশ রাউন্ড কার্তুজ ও নগদ ৯০ হাজার টাকাসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। এই ঘটনায় আমি নিজে বাদী হয়ে আশাশুনি থানায় একটি অভিযোগ দিয়েছি।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

১

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

২

বিশ্ব পর্যটন দিবসে ফিরে দেখা শ্রেণিকক্ষের সেই মুহূর্তগুলো || মো. মামুন হাসান

৩

সাতক্ষীরায় সড়‌কে রা‌তে ঝর‌লো দুই প্রাণ

৪

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

৫

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

৬

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৭

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৮

একই জায়গায় আটকে থাকতে চাই না

৯

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

১০

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

১১

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

১২

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১৪

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১৫

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১৬

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৭

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৮

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৯

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

২০