বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৯ জুন ২০২৫, ১:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা: প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার বন্ধের দাবি

ডেস্ক রিপোর্ট: ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’ এই স্লোগানে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

রোববার সকালে সাতক্ষীরা পৌরসভা মিলনায়তনে ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ এর সহায়তায় সাতক্ষীরা পৌরসভা ও রূপান্তর এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী ইশতিয়াক আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, নাবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজমুন লায়লা বিথী, পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর মোঃ ইদ্রিস আলী, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর রবিউল আলমসহ পৌরসভার কর্মকর্তা ও বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা প্লাস্টিক দূষণকে একটি বৈশ্বিক সমস্যা হিসেবে উল্লেখ করে এর ভয়াবহতা তুলে ধরে বলেন, প্লাস্টিক দূষণ শুধু পরিবেশের নয়, মানবস্বাস্থ্য এবং জীববৈচিত্র্যের জন্যও মারাত্মক হুমকি।

বক্তারা আরো বলেন, প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার বন্ধ করে এর পরিবর্তে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে জোর দিতে হবে।

এসময় বক্তারা জনসাধারণকে সচেতন হওয়ার এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় এগিয়ে আসার আহ্বান জানান।

একই সাথে, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্লাস্টিক দূষণ রোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়নের অনুরোধ জানান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

১০

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

১১

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১২

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১৩

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১৪

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৫

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৬

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৭

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৮

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৯

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

২০
error: Content is protected !!