বাংলাদেশ, বুধবার, ২২ জুলাই ২০২৬
৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৯ জুন ২০২৫, ৭:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় কৃষকদের নিয়ে ফিল্ড স্কুল কংগ্রেস

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:31facing:0; hw-remosaic: 0; touch: (0.39583334, 0.39583334); modeInfo: Beauty ; sceneMode: Hdr; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 68.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পাটনার) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা কৃষি অফিস এই কংগ্রেসের আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার নিশাত ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উদ্ভিদ সংরক্ষণ বিভাগ খুলনার অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোঃ তৌহিদীন ভুইয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সঞ্জয় কুমার সরকার।

আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা জামায়াতের আমির মাও. মিজানুর রহমান, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, জামায়াতের কয়রা সদর ইউনিয়নের আমির মোঃ মিজানুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ গোলাম নবী, ইউপি সদস্য আবু হাসান, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ ফারুক হোসেন, গুরুদাস মন্ডল, অনুতব সরকার, সাধন ঢালী, মাহমুদুল হাসান, নাইমুর রহমান, আল মাহফুজ, মিরাজ হোসেন, সমাজসেবক গাজী সিরাজুল ইসলাম, আবুল বাশার ডাবলু, স্থানীয় কৃষক বিলকিস আক্তার, লাবনী খাতুন, জর্তিময় সরকার, ইকবাল হোসেন প্রমুখ।

কংগ্রেসে কৃষি ও মৎস্য উৎপাদনে জ্ঞানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, জলবায়ু সহনশীল চর্চা, টেকসই পদ্ধতি এবং স্থানীয় সমস্যা সমাধানের উপর জোর দেওয়া হয়।

এতে অংশগ্রহণকারীরা তাদের বাস্তব মাঠ-অভিজ্ঞতা ও উদ্ভাবনী কৌশল তুলে ধরেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুল‌কে এম‌পি পদ ছাড়‌তে বল‌লো জামায়াত

এবার ইসি আনোয়ারুল বললেন ‘তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে’

আগামী বছরের প্রথমেই ইউপি নির্বাচন

শ্যামনগরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা প্রতিযোগিতা

গাজী নজরুল পদ হারালে এমপি নির্বাচন করবেন হিরো আলম

‎’বহিপীর’ থেকে সাতক্ষীরা-৪: ধর্ম, ক্ষমতা ও নারী শোষণের সমীকরণ || ‎তারিক ইসলাম

গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা : আসামি আমিনুর কারাগারে

আশাশুনিতে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩

দেবহাটায় ৩ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

দেবহাটায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সভা

১০

তালায় নারী অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সম্মেলন

১১

ইতালিতে বনি আমিনকে পেটালেন প্রবাসী যুবকরা

১২

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সংলাপ

১৩

বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা

১৪

গোপালগঞ্জ আদালতে নারী আইনজীবীর মাথা ফাঁটালেন বিচারক

১৫

জামায়াত থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি শামীমের

১৬

এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত

১৭

শ্যামনগরে ৩৮৫০ কেজি শামুক জব্দ

১৮

কালিগঞ্জে সরকারি কাজে বাধা, এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

১৯

এমপি গাজী নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ, অবাঞ্ছিত ঘোষণা

২০
error: Content is protected !!