বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৩০ জুন ২০২৫, ২:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৪ শিক্ষার্থীকে গবেষণা বৃত্তি দিল লিডার্স

ডেস্ক রিপোর্ট: উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে গবেষণার জন্য চার শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে বেসরকারি সংস্থা লিডার্স এর ক্লাইমেট এ্যান্ড এডাপটেশন নলেজ ম্যানেজমেন্ট সেন্টার ।

সোমবার (৩০ জুন) লিডার্স এর খুলনা আঞ্চলিক অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এই বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অন্তরা বিশ্বাস, লিডার্সের প্রকল্প সমন্বয়ক মোসা: লায়লা খাতুন এবং জ্ঞান ও গবেষণা ব্যবস্থাপক তুষার সরকার।

বৃত্তিপ্রাপ্তরা হলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা আক্তার ইতি, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো: সেফাতুল ইসলাম ও এসকে রাকিবুল ইসলাম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজ দেবনাথ।

অনুষ্ঠানে বলা হয়, জলবায়ু পরিবর্তন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের জীবনযাত্রা, খাদ্য নিরাপত্তা, অপুষ্টি, আয়কে ব্যাপকভাবে প্রভাবিত করছে। যা দক্ষিণ পশ্চিম অঞ্চলে বেকারত্ব সৃষ্টি করছে।

গবেষকরা স্থানীয় জনগণের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব যেমন- শ্যামনগর উপজেলায় লবণাক্ততায় প্রভাবিত কৃষি উৎপাদনে অভিযোজন কৌশলের কার্যকারিতা বিশ্লেষণ, জলবায়ুজনিত অভিবাসনের কারণ ও নীতিগত প্রতিক্রিয়া: সাতক্ষীরা জেলার প্রেক্ষিতে বিশ্লেষণ, জলবায়ু পরিবর্তন ও মানসিক স্বাস্থ্য: শ্যামনগরের উপকূলীয় জনগোষ্ঠীর ওপর পরিবেশগত দুর্যোগের মনস্তাত্ত্বিক প্রভাব, উপকূলীয় বাংলাদেশের আদিবাসী মুন্ডা জনগোষ্ঠীর অভিযোজন ও দুর্যোগ ঝুঁকি হ্রাস কৌশল- এসকল বিষয়ে গবেষণা করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালালের মাজারের দানবাক্সে মিললো ৮৯ লাখ টাকা

নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের আইনগত সহায়তা নিশ্চিতে সমন্বয় জোরদারের আহ্বান

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

দেশে প্রথম ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন বিএমইউতে

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১২ সন্দেহভাজনের ৩ দিনের রিমান্ড

নতুন পে স্কেলে ৮ বছরেই উচ্চতর গ্রেড, বাড়ি ভাড়া বাড়বে ২০২৮ থেকে

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিবি

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

১০

বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ ও সিরাত মাহফিল

১১

পাইকগাছা পৌর ভবন নির্মাণে স্থবিরতা, ৬ বছরে অগ্রগতি ৬৫ শতাংশ

১২

কালিগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

১৩

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা

১৪

“দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে যত বড় নেতা হোক, ছাড় নয়”

১৫

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে

১৬

শ্যামনগরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু গ্রেপ্তার

১৭

১০ বছরেও চালু করা হয়নি সামেক হাসপাতালের এস্কেলেটর, বন্ধ আরও ৩টি প্যাসেঞ্জার লিফট

১৮

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

১৯

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

২০
error: Content is protected !!