বাংলাদেশ, বুধবার, ২২ জুলাই ২০২৬
৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৫ জুলাই ২০২৫, ৩:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাতীয় বিজ্ঞান মেলায় চ্যাম্পিয়ন সাতক্ষীরার সামিউল আলিম তাজ

ডেস্ক রিপোর্ট: ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৫-এ জুনিয়র গ্রুপে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে সামিউল আলিম তাজ। সে খুলনার জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (ইংলিশ ভার্সন)-এর অষ্টম শ্রেণির ছাত্র।

তার উদ্ভাবিত ‘স্মার্ট হোম ও কৃষি ব্যবস্থাপনা’ প্রকল্পে ভয়েস কমান্ড ব্যবহার করে গৃহস্থালির বিভিন্ন কাজ ও কৃষিকাজ স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করা সম্ভব।

এর মাধ্যমে একটি ঘরের নিরাপত্তা, আলো-তাপমাত্রা, রান্না, দরজা-জানালা, সেচ ব্যবস্থা, পানির পাম্পসহ নানাকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব।

উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে একের পর এক শ্রেষ্ঠত্ব অর্জনের পর সামিউল খুলনা বিভাগের প্রতিনিধিত্ব করে ঢাকায় জাতীয় পর্বে অংশ নেয়। ১৮-২০ জুন ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় এই মেলা। মেলায় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তার প্রকল্প।

সামিউল সাতক্ষীরা জেলার তালা উপজেলার ইসলামকাটি গ্রামের সন্তান। তার বাবা টিপু সুলতান ও মা তাহেরা আক্তার সন্তানের এই অর্জনে গর্বিত। তারা জানান, ছোটবেলা থেকেই সামিউল প্রযুক্তিপ্রেমী এবং উদ্ভাবনী চিন্তায় আগ্রহী ছিল। এই সাফল্য আমাদের পরিবার এবং জেলার জন্য আনন্দের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপির বিয়ে বিতর্কে নতুন মোড়, এবার কাজীর অডিও ভাইরাল

দেশের ১৭ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

১১৫ দিন পর দেশে ফিরেছেন হরমুজ প্রণালির কাছে আটকে থাকা ১৭ নাবিক

ইরানে টানা ১১তম রাতে মার্কিন হামলা

বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর?

‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি

জামায়াত এমপি গাজীর বিরুদ্ধে এবার হত্যাচেষ্টার অভিযোগ

জুলাইয়ে ‌‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হলেন কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম

কালিগঞ্জে আহছানিয়া ঘোজাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক

১০

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে আঘাত হানতে পারে প্রচণ্ড ঝড়

১১

কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

১২

‘সবকিছু মনে রাখা হবে’, শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অরিজিৎ সিং

১৩

‘কালই জমি দখল নেব, কত ক্ষমতা আছে ঠেকাস’

১৪

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

১৫

নরেন্দ্র মোদির পদত্যাগ দাবিতে বাসভবনের সামনে কংগ্রেস

১৬

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন

১৭

সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

১৮

শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সভা

১৯

বেঁচে থাকার জন্য পলিথিনের খুঁপড়িই শেষ ভরসা প্রতিবন্ধী মা-মেয়ের

২০
error: Content is protected !!