বাংলাদেশ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৬ জুলাই ২০২৫, ৬:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছার চাঁদখালীতে সেতু নির্মাণের দাবি

আশরাফুল ইসলাম সবুজ, পাইকগাছা (খুলনা): বাঁশের সাঁকোই একমাত্র ভরসা নদী পাড়ের মানুষের। সেতু না থাকায় অনেকটা জীবনের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হয় এলাকাবাসীকে। খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর গড়ের আবাদ সরদার বাড়ি জামে মসজিদের সামনে নৈর নদীর ওপর নির্মিত এই সাঁকোটিও সংস্কারের অভাবে পরিণত হয়েছে মরণ ফাঁদে।

প্রতিদিন উত্তর গড়ের আবাদ গ্রামের প্রায় দুই হাজার মানুষ নদী পার হন এই বাঁশের সাঁকো দিয়ে। এতে বেশি দুর্ভোগে পড়েছে স্কুলগামী শিক্ষার্থী ও রোগীরা। দীর্ঘদিনেও সেতু তৈরি না হওয়ায় কিংবা সংস্কারের উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও পরে আর খোঁজ রাখেননি।

সেতু না থাকায় কৃষিনির্ভর এই অঞ্চলে উৎপাদিত কৃষিপণ্য সময়মতো বাজারে তুলতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষীরা।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, উত্তর গড়ের আবাদ গ্রামের বাসিন্দাদের জেলা কিংবা উপজেলা সদরে যাতায়াতের সহজ পথ হলো পূর্ব গজালিয়া। প্রতিদিন হাজার হাজার মানুষ এই বাঁশের সাঁকো পার হয়ে পূর্ব গজালিয়ার ডাবল ইটের পাকা রাস্তায় উঠেন। সাঁকোটি জরাজীর্ণ হয়ে পড়েছে, বর্ষা মৌসুম হওয়ায় হয়ে উঠেছে আরো বিপজ্জনক।

স্থানীয়রা জানান, এখানে নেই কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। ফলে কোমলমতি শিক্ষার্থীদের পূর্ব গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেতে হলে বাধ্য হয়ে বিপজ্জনক সাঁকো পার হতে হয়। শুকনো মৌসুমে অনেকে বাদুড়িয়া ব্রিজ বা চৌমুহনি বাজার ঘুরে দীর্ঘ পথ পায়ে হেঁটে স্কুলে যায়। এছাড়া স্থানীয় গাড়িচালকরা (মোটরভ্যান, নসিমন, করিমন) রাস্তায় কিংবা অন্যের বাড়িতে গাড়ি রেখে সাঁকো পার হয়ে বাড়ি ফিরতে বাধ্য হন। এলাকার সড়ক ও যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক হওয়ায় সাধারণ মানুষ প্রতিনিয়ত চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে গ্রামের মানুষ উদ্যোগ নিয়ে সাঁকোটি নির্মাণ করেন। এরপর ইউনিয়ন পরিষদের অর্থায়নে তা আরো মজবুত করা হয়। কিন্তু কয়েক বছরের মধ্যেই সাঁকোটি আবার ভেঙে যায়। পরবর্তীতে পুনরায় স্থানীয়ভাবে বাঁশ দিয়ে সাঁকো নির্মাণ করা হলেও সেটিও এখন পারাপারের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দা আবুল কাশেম সরদার বলেন, গ্রামের মানুষ বারবার সাঁকো নির্মাণ করেছে। কিন্তু ২-৩ বছরের মধ্যে পানিতে তা নষ্ট হয়ে যায়। তাই এখানে একটি টেকসই সেতু খুবই প্রয়োজন।

ইউপি সদস্য নজরুল সরদার জানান, সাঁকোটি বর্তমানে বিপজ্জনক অবস্থায় রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি। এখানে একটি টেকসই সাঁকো নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশ্বস্ত করেছেন।

পাইকগাছা উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে আবেদন পেলে সেতুর প্রয়োজনীয়তা তুলে ধরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দপ্তরে প্রেরণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, অল্পের জন্য বেঁচে ঢাকায় অপু বিশ্বাস

কয়রায় প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

মৌচাক সাহিত্য পরিষদের কার্যনির্বাহী কমিটির অভিষেক

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়? || মো. মামুন হাসান

নেপালে প্রাণহানি বেড়ে ৬১৬, নিখোঁজ আড়াই হাজার

জিএম নূর ইসলাম- দৃঢ়চেতা এক সফল মানুষ || আবুল কাসেম

সাতক্ষীরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্মেলন: সুমন সভাপতি, নয়ন সম্পাদক

গাছে গাছে পেরেক ঠুকে প্রচারপত্র, দেখবে কে?

১০

দৃষ্টিপাত সম্পাদকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১১

২০৩০-এ বিশ্বের ৩২তম অর্থনীতি হবে বাংলাদেশ: আইএমএফ

১২

নেপালে নিহত বেড়ে ৫৪৭, এখনো ৫১৭ বিদেশি নিখোঁজ

১৩

বীর উত্তম সি.আর দত্ত ও রঞ্জন কর্মকারের স্মরণসভা

১৪

জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

১৫

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জাতীয় পার্টির শোক

১৬

বেতনা তীরে ০৭০৯’র বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

১৭

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১১৭০

১৮

দেবহাটায় যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ, মৎস্য ব্যবসায়ী নিহত

১৯

সাত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

২০
error: Content is protected !!