বাংলাদেশ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬
১ ভাদ্র ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৭ জুলাই ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শুধু এশিয়া না, বাংলাদেশকে বিশ্বমঞ্চে নিতে চাই: ঋতুপর্ণা

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ফুটবলে ইতিহাস গড়েছে মেয়েরা। প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে রোববার দিনগত রাত দুইটার দিকে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। রাতেই তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে রাজধানীর হাতিরঝিলের আম্ফি থিয়েটারে।

রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে নারী ফুটবল দলকে সরাসরি হাতিরঝিলে নিয়ে যাওয়া হয়। রাত ৩টা ১৫ মিনিটে আফঈদারা অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাদের ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফ) নির্বাহী কমিটির সদস্যরা।

রাত গভীর হলেও আফঈদা-ঋতুপর্ণাদের বরণ করে নিতে উপস্থিত ছিলেন হাজারখানেক দর্শক। তাদের মুখে ছিল ‘বাংলাদেশ, বাংলাদেশ’ ধ্বনি।

মিয়ানমারের বিপক্ষে জোড়া গোল করে বাংলাদেশের ইতিহাস গড়ার কারিগর ঋতুপর্ণা চাকমা। এত রাতে বরণ করে নেওয়ার জন্য দর্শকদের ধন্যবাদ জানান তিনি। তারপর বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণকেও আলাদা করে ধন্যবাদ জানান এই ফুটবলার।

ঋতুপর্ণা জানালেন বড় স্বপ্নের কথা। বাংলাদেশকে শুধু এশিয়াতে সীমাবদ্ধ রাখতে চান না, বিশ্বমঞ্চে নিয়ে যেতে চান এই ফুটবলার।

ঋতুপর্ণা বলেন , ‘আমরা আজকের যে পর্যায়ে এসেছি, এটা একটা টিমওয়ার্ক। ফুটবল কোনো ব্যক্তিগত খেলা নয়। বাংলাদেশের মেয়েরা জানে কীভাবে কঠিন পরিস্থিতিতে ফাইট করতে হয়। আপনারা আমাদের ওপর বিশ্বাস রাখবেন, আমরা আপনাদের নিরাশ করব না। আমরা শুধু এশিয়া না, বাংলাদেশকে বিশ্বমঞ্চে নিয়ে যেতে চাই।’

কোচ পিটার বাটলার শুরুতেই বাংলায় ‘আসসালামু আলাইকুম’ বলে বক্তব্য শুরু করেন। মেয়েদের এই সাফল্যের পেছনে অক্লান্ত পরিশ্রমের কথা শোনান তিনি। জানান, তাদের এই জয় সম্ভব হতো না যদি মেয়েরা নিজেদের শেষবিন্দুও ঢেলে না দিতো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সুস্থতা কামনা

শ্যামনগরে রাস্তা সংস্কার না হওয়ায় ধান লাগিয়ে প্রতিবাদ

নারী নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদের মানববন্ধন

কয়রায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা

কালিগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

তাসমান পাড়ে বাঘের থাবায় ‘ছিন্নভিন্ন’ ক্যাঙ্গারু

তারেক রহমানের টেবিলে ছাত্রদলের নতুন কমিটি, ঘোষণা যেকোনো সময়

শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

তিন বন্ধুকে গুলি করে হত্যা: ৩ জনের ফাঁসি 

স্বর্ণের দামে বড় পরিবর্তন, যে দামে মিলছে এক ভরি

১০

অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া

১১

কলকাতায় মিছিল করে তোপের মুখে জয়া আহসান

১২

পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

১৩

বাংলাদেশের কাছে লজ্জাজনক হার: অস্ট্রেলিয়া দলে বড় পরিবর্তনের দাবি পন্টিংয়ের

১৪

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু

১৫

সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার, ৩ জেলে আটক

১৬

বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

১৭

ভিডিও কলে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

১৮

দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

১৯

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

২০
error: Content is protected !!