বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৭ জুলাই ২০২৫, ৫:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইউরোপ সাড়া দেয়নি, নেপালের বিপক্ষে ম্যাচ খেলবেন হামজা-শামিতরা

ডেস্ক রিপোর্ট: সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলার পর বাফুফে থেকে বলা হয়েছিল, জাতীয় দলের পরবর্তী ম্যাচগুলোর প্রস্তুতির জন্য ইউরোপের কোনো দেশের সাথে ফিফা ফ্রেন্ডলি আয়োজন করা হবে। তবে শেষ পর্যন্ত ইউরোপ নয়, দক্ষিণ এশিয়ার দেশ নেপালের বিপক্ষেই ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ।

সোমবার বাফুফের একটি সূত্র জানিয়েছে, ৬ ও ৯ সেপ্টেম্বর ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে।

বাংলাদেশ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের দুটি ম্যাচ শেষ করেছে ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে। বাকি আছে আরো চারটি ম্যাচ। অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এবং নভেম্বরে ভারতের বিপক্ষে পরের ম্যাচগুলো খেলবে বাংলাদেশ। এছাড়া আগামী বছর শেষ ম্যাচ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে।

বাফুফে সূত্রে জানা গেছে, দক্ষিণ এশিয়ার বাইরের বেশ কয়েকটি দেশের সাথে ম্যাচ খেলার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন যোগাযোগ করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। শেষ পর্যন্ত নেপাল রাজি হওয়ায় বাংলাদেশ দুটি প্রস্তুতি ম্যাচ খেলেই হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে।

বাংলাদেশ প্রথম ম্যাচে ভারতের সাথে ড্র করে আশা জাগালেও ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের প্রহর গুনছে। বাকি সব ম্যাচ জিতলেই কেবল বাংলাদেশের সামনে ২০২৭ সালে সৌদি আররে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপে খেলার সুযোগ বেঁচে থাকবে।

নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান কাপের খেলার যোগ্যতা অর্জন করলেও পুরুষরা ধুঁকছেন মাঠে। ১৯৮০ সালে পুরুষ ফুটবল দল প্রথম ও শেষবার এশিয়ান কাপ খেলেছিল। তারপর ৪৫ বছর ধরে এশিয়ার সেরা মঞ্চে পা পড়েনি বাংলাদেশের ফুটবলারদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

২

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

৩

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

৪

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

৫

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

৬

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

৭

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৮

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৯

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

১০

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

১১

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

১২

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

১৩

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

১৪

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১৫

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১৬

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১৭

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৮

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৯

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

২০