বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৯ জুলাই ২০২৫, ১:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় হাজারো মৎস্য ঘের প্লাবিত, জনজীবনে চরম দুর্ভোগ

আশরাফুল ইসলাম সবুজ, পাইকগাছা (খুলনা): ভারী বর্ষণে খুলনার উপকূলীয় পাইকগাছার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ভেসে গেছে হাজার হাজার মৎস্য ঘের। বেড়েছে জনদুর্ভোগ। উপজেলা কৃষি অফিস ও আদালত চত্বরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে।

এ বছর আষাড় মাসের প্রথম থেকে একটানা গুড়ি গুড়ি, হালকা ও ভারি বৃষ্টি লেগে আছে। এতে আমন ধানের বীজতলা, সবজি ক্ষেত, মৎস্য ঘের, নার্সারি, পুকুর, বাগান, রাস্তা ও বসতবাড়ি তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

পাইকগাছার গদাইপুর, হরিঢালী, কপিলমুনি ও রাড়ুলী উঁচু এলাকা হলেও বাকি ৬টি ইউনিয়ন নিচু এলাকায় অবস্থিত। সামান্য বৃষ্টি হলে এ সকল এলাকা পানিতে তলিয়ে যায়। তবে ভারী বর্ষণে উঁচু এলাকাও পানিতে তলিয়ে গেছে।

পৌর বাজারের সোনা পট্টি, মাছ বাজারসহ বিভিন্ন রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। উপজেলার বেশিরভাগ গ্রামীণ রাস্তা পানিতে তলিয়ে গেছে। বাড়ির উঠান পানিতে তলিয়ে থাকায় সাধারণ মানুষ বিড়াম্বনায় পড়েছে। কয়েক দিনের বৃষ্টিতে শ্রমজীবী মানুষরা কাজে যেতে না পারায় আর্থিক অনটনে পড়েছে।

কৃষক সামাদ গাজী বলেন, আমার কুল, পেয়ারা ও লেবুর প্রায় তিন হাজার চারা পানির নিচে। উঠানেও হাঁটু সমান পানি জমেছে।

স্থানীয়দের অভিযোগ, পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন এলাকায় ড্রেন ভরাট হয়ে যাওয়ায় এবং ব্যক্তি উদ্যোগে কিছু জায়গায় ড্রেন বন্ধ করে রাখায় জলাবদ্ধতা আরও বেড়েছে।
গোলাবাটি, সলুয়া, নতুন বাজার ও জিরো পয়েন্ট এলাকার প্রধান সড়কগুলো ভেঙে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে, ফলে যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।

উপজেলা কৃষি কর্মকর্তা একরামুল হোসেন জানান, ভারী বর্ষণে আমন ধানের বীজতলা ও সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ২৪ ঘণ্টার মধ্যে পানি নেমে গেলে চারার তেমন ক্ষতি হবে না।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক জানান, প্রায় এক হাজার পুকুর ও তিন হাজারের বেশি মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। যদি বৃষ্টি থেমে যায়, তাহলে পানি দ্রুত নেমে যাবে; নতুবা কোটি টাকার ক্ষতির আশঙ্কা রয়েছে।

এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহেরা নাজনীন জানিয়েছেন, জলাবদ্ধতা নিরসনে নদীর স্লুইসগেট খুলে দেওয়া হয়েছে এবং ড্রেন পরিষ্কারে একটি টিম কাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১০

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১১

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১২

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৩

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

১৪

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

১৫

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১৬

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৭

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

১৮

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

১৯

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

২০