বাংলাদেশ, সোমবার, ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১০ জুলাই ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সিনেমা প্রতি কত টাকা নেন শাকিব খান?

বিনোদন ডেস্ক: ঢালিউড অভিনেতা শাকিব খান আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। গুঞ্জন ছড়িয়েছে, আগামী বছরের ঈদুল ফিতরের একটি সিনেমার জন্য তিনি পারিশ্রমিক নিচ্ছেন তিন কোটি টাকা!

যদি এই খবর সত্যি হয়, তাহলে এটি দেশের চলচ্চিত্রে কোনো নায়কের পারিশ্রমিকের নতুন রেকর্ড তৈরি করবে।
যা অন্য কোনো শিল্পীর পারিশ্রমিকের ধারেকাছেও নেই।

১৯৯৯ সালে ‘অনন্ত ভালোবাসা’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় শাকিব খানের। দীর্ঘ ক্যারিয়ারে নিজেকে প্রমাণ করেছেন বারবার। ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের পর তার জনপ্রিয়তা আরও বেড়ে যায়। এর আগে ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমার জন্য ৪০ লাখ টাকা পারিশ্রমিক নিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। তবে ‘বরবাদ’ চলচ্চিত্রে তার পারিশ্রমিক নিয়েও চাপা গুঞ্জন ছিল, যা প্রকাশ্যে আসেনি।

যে সিনেমাটির জন্য শাকিব খানের তিন কোটি টাকা পারিশ্রমিকের কথা শোনা যাচ্ছে, সেটির নির্মাতা আবু হায়াত মাহমুদ। যিনি ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা। অবশ্য এই খবরকে ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন এই নির্মাতা।

এক ভিডিও বার্তায় তিনি শাকিব খানকে নিয়ে কাজ করার উচ্ছ্বাস প্রকাশ করলেও পারিশ্রমিকের বিষয়টি কৌশলে এড়িয়ে গেছেন তিনি। তবে শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র বলছে ভিন্ন কথা। তাদের দাবি, শাকিব খান সত্যিই আসন্ন সিনেমার জন্য তিন কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।

জানা যায়, এর মধ্যে দুই কোটি টাকা নাকি সাইনিং মানি হিসেবে নগদ গ্রহণ করেছেন শাকিব খান। বাকি টাকাও ব্যাংক অ্যাকাউন্ট বা নগদে পরিশোধ করা হতে পারে। তাহলে কেন নির্মাতা এই বিষয়টি অস্বীকার করছেন? সূত্র বলছে, এটি কৌশলগত কারণেই গোপন রাখা হচ্ছে।

আরেকটি গুঞ্জন ছিল যে, আগামী অক্টোবর থেকে মেহেদী হাসান হৃদয় পরিচালিত নতুন একটি সিনেমায় শাকিব খানের কাজ করার কথা ছিল। তবে ‘বরবাদ’ সিনেমার প্রযোজক শাহরিন আক্তার, যিনি এই নতুন সিনেমাটি প্রযোজনা করার কথা ছিল তিনি নাকি নায়কের বেশি পারিশ্রমিকের কারণে প্রযোজনা থেকে সরে আসার কথা ভাবছিলেন। যদিও শাহরিন আক্তার এই বিষয়টি অস্বীকার করেছেন।

শাকিবের ঘনিষ্ঠ সূত্রটি আরও জানিয়েছে, প্রতি দুই ঈদের জন্যই এই অভিনেতার কাছে অসংখ্য সিনেমার প্রস্তাব আসে এবং বেশিরভাগ সিনেমাই ঈদকে লক্ষ্য করে নির্মিত হয়।

গত কয়েক বছরে শাকিব খানের ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘তুফান’, ‘বরবাদ’ এবং সর্বশেষ ‘তাণ্ডব’- সিনেমাগুলো শাকিব খানকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। শুধু তাই নয়, প্রতিটি সিনেমাতেই তিনি নিজের অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ

৬ মাসের মধ্যে রূপপুর থেকে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা

২৫ মে পর্যন্ত সব দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’ লোগো ব্যবহারের নির্দেশ

২৫ জুলাইকেই কেন বেছে নিলেন নির্মাতা, কী আছে ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমায়?

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

পছন্দ পিৎজা, ফিট থাকার রহস্য জানালেন জয়া আহসান

বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা, ফিরছেন সৌম্য

১০

শ্যামনগররে ঝুরঝুরি খালরে একটি অংশ দখল, জলাবদ্ধতায় জনর্দুভােগ

১১

ভারতে পাচারকালে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

১২

বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ উপলক্ষে কর্মশালা

১৩

পাইকগাছায় কপোতাক্ষ নদের চর অবাধে দখল!

১৪

তালার শাহাপুর-খানপুর সড়ক উদ্বোধন

১৫

হট্টগোলে মুলতবি হলো বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা

১৬

সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে ৮ জনের পদত্যাগ

১৭

বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ

১৮

এল.এল.বি শেষ পর্বে সাতক্ষীরা ল’ কলেজের ৯৮ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ

১৯

দেশের ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

২০
error: Content is protected !!