
ডেস্ক রিপোর্ট: ২০২৫ সালের এস.এস.সি পরীক্ষায় জেলার দুটি শীর্ষ স্কুলের মধ্যে পাশের হারে এগিয়ে আছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়। তবে, জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে আছে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
সূত্র মতে, ২০২৫ সালের এস.এস.সি পরীক্ষায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে কৃতকার্য হয়েছে ২২০ জন। জিপিএ-৫ পেয়েছে ১০৭ জন। পাশের হার ৯৭.৭৮%।
অপরদিকে, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি পরীক্ষায় ২৬৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে কৃতকার্য হয়েছে ২৫৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩৮ জন। পাশের হার ৯৫.৯১%।
মন্তব্য করুন