বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১২ জুলাই ২০২৫, ১:০৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাগরিকার হ্যাটট্রিক, শ্রীলঙ্কাকে ৯ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দাপুটে জয় পেল বাংলাদেশ। শুক্রবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে কিংস অ্যারেনায় শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা।

প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে ছিল স্বাগতিকরা। শেষ পর্যন্ত লঙ্কানদের ৯-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। হ্যাটট্রিক করেছেন মোসাম্মৎ সাগরিকা।

সম্প্রতি দুর্দান্ত পারফর্ম করে নারী এশিয়া কাপে প্রথমবারের মতো জায়গা নিশ্চিত করল আফিদা খন্দকারের দল। দারুণ ছন্দে থাকা দলটি সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফেভারিট হিসেবে খেলতে নেমেছে। দলটির প্রতি প্রত্যাশাও বেড়েছে দেশের ফুটবলপ্রেমীরদের।

আর প্রথম ম্যাচেই সেই প্রত্যাশার প্রথম সোপান পার করল বাঘিনীরা। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই নিজের জাত চেনালেন সাগরিকা। লঙ্কানদের বিপক্ষে করলেন হ্যাটট্রিক। এছাড়া মুনকি আক্তারের জোড়া গোল এবং স্বপ্না রানী, রুপা, শান্তি মার্দি ও শিখা আক্তার একটি কর গোলে করেছে।

এতে শ্রীলঙ্কার জালে ৯ গোল জমা পড়ে। বাংলাদেশ ৯ গোলের ছয়টিই করেছে দ্বিতীয়ার্ধে। একের পর এক গোল হজম ও বাংলাদেশি মেয়েদের আক্রমণ সামলাতেই ব্যস্ত দেখা গেছে লঙ্কানদের। রীতিমতো অসহায় ছিলেন তারা। অবশ্য ৯০ মিনিট শেষে ইনজুরি সময়ে শ্রীলঙ্কা এক গোল পরিশোধ করে।

রেফারি যখন বাঁশিতে শেষ ফু দেন তখন স্কোরবোর্ডে বাংলাদেশ ৯ ও শ্রীলঙ্কা ১ গোল।

পাঁচটি দেশ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ভারত নাম প্রত্যাহার করে নেয়। সে জন্য বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান—এই চার দেশ নিয়ে শুরু হয়েছে সাফের এই আসর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!