বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৬ জুলাই ২০২৫, ৯:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মেহেদীর ঘূর্ণিজাদু, শানাকার শেষের ঝড়ে শ্রীলঙ্কার ১৩২

স্পোর্টস ডেস্ক: প্রথম দুই ম্যাচের দলে ছিলেন না শেখ মেহেদী। তবে আজ সিরিজ নির্ধারণী ম্যাচে সুযোগ পেয়ে শ্রীলঙ্কাকে স্পিনবিষে ছোবল মেরেছেন তিনি।
কিন্তু তাতেও লঙ্কানদের ঠেকিয়ে রাখা যায়নি। বরং দাসুন শানাকার শেষের ঝড়ে ১৩২ রানের মাঝারি সংগ্রহ পেয়েছে তারা।

কলম্বোয় টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা আজ শুরুতেই হোঁচট খায় শেখ মেহেদীর ঘূর্ণিজাদুর সামনে। তার দুর্দান্ত বোলিংয়েই তো দলীয় রান ৫০ না হতেই ৪ উইকেট হারায় স্বাগতিকরা। তাতে বাংলাদেশের শুরুটা হয় দুর্দান্ত।

তবে উইকেটের শুরুটা করেছেন শরিফুল ইসলাম। দলীয় ১৪ রানে কুশল মেন্ডিসকে তাওহিদ হৃদয়ের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন শরীফুল। এরপর শুরু হয় শেখ মেহেদীর ঘূর্ণি। তাতে নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। এক এক করে লঙ্কানদের টানা ৪ উইকেট নেন এই অফস্পিনার।

শ্রীলঙ্কান ব্যাটারদের নাচিয়ে ক্যারিয়ারসেরা বোলিংও করেছেন শেখ মেহেদী। ১১ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। একটা মেডেন ওভারও করেছেন। আগের সেরা ছিল ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩ রানে ৪ উইকেট।

মেহেদীর পাশাপাশি নিয়ন্ত্রিত বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। ৪ ওভারে ১৭ রানে ১ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। আর রিশাদ ৪ ওভারে ২০ রান খরচ করলেও থাকেন উইকেটশূন্য।

তবে বাংলাদেশের দুই পেসার শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব দুজনেই ছিলেন খরুচে। বিশেষ করে শরিফুল। ৪ ওভার বল করে ১ উইকেট পেলেও ৫০ রান খরচ করে ফেলেন তিনি।

এর মধ্যে ২০ রান খরচ করেন নিজের ও ইনিংসের শেষ ওভারেই। শানাকা ওই ওভারে দুটি করে চার ও ছক্কা হাঁকান। শেষ পর্যন্ত ২৫ বলে ৩৫ রান নিয়ে অপরাজিত থাকেন তিনি।

শ্রীলঙ্কার ইনিংসের সর্বোচ্চ রান অবশ্য ওপেনার পাথুম নিশাঙ্কার। ৩৯ বলে ৪৬ রান করেছেন তিনি। এছাড়া ১৫ বলে ২১ রান করেন কামিন্দু মেন্ডিস। একসময় ৬৬ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল তারা। তবে শানাকার ব্যাটে মুখরক্ষা হয় তাদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সচেতন হওয়ার আহ্বান

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১০

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

১১

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১২

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৩

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

১৪

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

১৫

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

১৬

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

১৭

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

১৮

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

১৯

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

২০
error: Content is protected !!