বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৭ জুলাই ২০২৫, ৭:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লঘু পাপে গুরুদণ্ড সাগরিকার

ডেস্ক রিপোর্ট: চলমান নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশি স্ট্রাইকার সাগরিকা হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে। গোলের বন্যা বইয়ে দেওয়া এই ফরোয়ার্ড শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করার পর নেপালের বিপক্ষেও এক গোল করেছিলেন।

কিন্তু সেই ম্যাচেই ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। যার জেরে তিন ম্যাচের নিষেধাজ্ঞা ও মোটা অঙ্কের জরিমানার মুখে পড়তে হয়েছে তাকে।
রোববার অনুষ্ঠিত হাইভোল্টেজ বাংলাদেশ-নেপাল ম্যাচের ৫৪তম মিনিটে বল দখলের লড়াইয়ে জড়িয়ে পড়েন সাগরিকা ও নেপালের ডিফেন্ডার সিমরান রায়। মাঠের মাঝামাঝি জায়গা থেকে বন্না খাতুনের পাসে বল পেয়ে আক্রমণে ছুটে যাচ্ছিলেন সাগরিকা। কিন্তু প্রতিপক্ষের বক্সে ঢোকার আগেই পেছন থেকে ট্যাকেল করেন সিমরান।

এরপর বল দখলের চেষ্টায় দুইজনের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। একপর্যায়ে সিমরান সাগরিকার চুল টেনে ধরেন, আর শুরু হয় হাতাহাতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসেন দুই দলের অন্য খেলোয়াড়রা, তবে তখন পর্যন্ত পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে।

রেফারি দুজনকেই সরাসরি লাল কার্ড দেখান, আর ম্যাচ শেষে সাফ কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে নেয় কঠোর ব্যবস্থা। উভয় খেলোয়াড়কেই তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে, পাশাপাশি জরিমানা করা হয়েছে ৫০০ মার্কিন ডলার করে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ হাজার টাকারও বেশি। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকাস্থ সাফের মিডিয়া ম্যানেজার আয়ুশ খাদকা।

প্রসঙ্গত, সাধারণত সরাসরি লাল কার্ডে এক থেকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু এবার অতিরিক্ত এক ম্যাচের নিষেধাজ্ঞা ও অর্থদণ্ডে বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই। ফুটবল বিশ্লেষকদের মতে, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই হয়তো দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চেয়েছে সাফ।

সব ঠিক থাকলে, এই শাস্তি শেষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সাগরিকা ও সিমরান দুজনই ফিরতে পারবেন মাঠে। যেখানে আবারও মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী সোমবার। এখন দেখার বিষয়, মাঠে ফিরে সাগরিকা নিজের আগের ফর্মে ফিরতে পারেন কি না। তবে আপাতত এই শাস্তিকে অনেকেই আখ্যা দিচ্ছেন ‘লঘু পাপে গুরুদণ্ড’ হিসেবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

১০

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

১১

কুষ্ঠরোগ নিয়ে সচেতন হওয়ার আহ্বান

১২

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১৩

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১৪

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

১৫

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৬

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৭

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

১৮

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

১৯

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

২০
error: Content is protected !!