
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় প্রথমবারের মতো আয়োজন করা হলো আন্তর্জাতিক র্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট।
শুক্রবার (১৮ জুলাই) সকালে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় সাতক্ষীরা চেস ক্লাব আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
টুর্নামেন্টে অংশ নেওয়া ৪০ জন দাবাড়ুর মধ্যে প্রথম ১৫ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।
টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর আইনজীবী অ্যাড. শহীদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মোঃ আক্তার রসুল ও এসিপিবি’র যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম। সভাপতিত্ব করেন হাইকোর্টের আইনজীবী অ্যাড. আলিফ হোসেন।
স্থানীয় আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেন সাতক্ষীরা চেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ পেলে। পুরো টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে ছিলেন আন্তর্জাতিক আরবিটার এফএম শরাফাতুল ইসলাম।
সাতক্ষীরা চেস ক্লাবের সাধারণ সম্পাদক মোবারক হোসেন লিটন বলেন, এই প্রতিযোগিতা সাতক্ষীরার দাবা অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

মন্তব্য করুন