বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২১ জুলাই ২০২৫, ৯:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নেপালের জালে সাগরিকার ৪ গোল, চ্যাম্পিয়ন বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: ড্র করলেই শিরোপা নিশ্চিত। আর জিতলে তো অপরাজিত চ্যাম্পিয়ন। এমন সমীকরণের ম্যাচে নেপালকে হারিয়ে শিরোপা উদযাপন করল বাংলাদেশের মেয়েরা।

সোমবার (২১ জুলাই) বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে নেপালকে ৪-০ গোলে হারিয়েছে স্বাগতিক দল। সবকটি গোলই এসেছে সাগরিকার পা থেকে।

ম্যাচ শুরুর আগে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে হতাহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সেই বিষণ্ন আবহেই শুরু হয় খেলা।

শুরু থেকেই আক্রমণে চড়াও হয় বাংলাদেশ। দ্বিতীয় মিনিটেই গোলের সুযোগ তৈরি করেন সাগরিকা, তবে নেপাল গোলকিপার লাফিয়ে রক্ষা করেন দলকে। ৮ মিনিটেই গোলের খাতা খুলে ফেলেন এই ফরোয়ার্ড। সতীর্থের থ্রু পাস নিয়ে অফসাইড ফাঁদ ভেঙে এগিয়ে গিয়ে নিখুঁত কোনাকুনি শটে এগিয়ে দেন বাংলাদেশকে।

১৮তম মিনিটে বাংলাদেশ গোলরক্ষক মিলি আক্তারের ভুলে নেপাল সমতায় ফেরার সুযোগ পেলেও তাদের ফরোয়ার্ডের শট পোস্টে লেগে ফিরে আসে।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয় বাংলাদেশ। ৫২তম মিনিটে দ্বিতীয় গোল করেন সাগরিকা। প্রথম স্পর্শেই পাস নিয়ন্ত্রণে নিয়ে দারুণ শটে বল জালে জড়ান তিনি।

এর পরেই আসে হ্যাটট্রিক। মাঝমাঠ থেকে আসা লং বল নিয়ন্ত্রণে নিয়ে চিপ শটে নেপাল গোলকিপারকে পরাস্ত করেন সাগরিকা। ম্যাচের ৭৬তম মিনিটে চতুর্থ গোলটিও আসে তার পা থেকেই। একক চেষ্টায় রক্ষণের ফাঁক গলে বল নিয়ে এগিয়ে গিয়ে গোলরক্ষকের পাশ দিয়ে বল জালে পাঠান তিনি। এরপর কোচ পিটার জেমস বাটলার তাকে তুলে নেন মাঠ থেকে।

তিন ম্যাচের নিষেধাজ্ঞা শেষে প্রত্যাবর্তনের ম্যাচেই জ্বলে উঠলেন সাগরিকা। এ আসরের শুরুর দিকে শ্রীলঙ্কার বিপক্ষে ৯-১ গোলের জয়ে হ্যাটট্রিক করেছিলেন তিনি। তবে নেপালের বিপক্ষে আগের ম্যাচে লাল কার্ড দেখে তিন ম্যাচ নিষেধাজ্ঞায় পড়েন। তবে নিষেধাজ্ঞা শেষে ফেরার ম্যাচেই নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন তিনি।

চার দলের এই প্রতিযোগিতায় টানা ছয় ম্যাচে জয় তুলে নিয়ে ১৮ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। রানার্সআপ হয় ১২ পয়েন্ট পাওয়া নেপাল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

১০

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

১১

কুষ্ঠরোগ নিয়ে সচেতন হওয়ার আহ্বান

১২

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১৩

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১৪

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

১৫

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৬

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৭

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

১৮

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

১৯

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

২০
error: Content is protected !!