বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২২ জুলাই ২০২৫, ৯:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় টাইগারদের

স্পোর্টস ডেস্ক | বাজে শুরুর পর দলের হাল ধরলেন জাকের আলি অনিক ও মাহেদি হাসান। তাদের দারুণ জুটির পর দলকে শেষ পর্যন্ত টেনে নিয়ে ফিফটি পূর্ণ করেন জাকের।

দলকে এনে দেন লড়াকু সংগ্রহ। এই রান তাড়ায় নেমে পাকিস্তানের শুরুটাও হয় একইভাবে। শেষদিকে ফাহিম আশরাফ চেষ্টা চালালেও ব্যর্থ হন। দারুণ জয়ে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ।

তিন ম্যাচে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ পাকিস্তানকে ৮ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। সঙ্গে গড়েছে ইতিহাসও; প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে এই সংস্করণে সিরিজ জিতেছে স্বাগতিক এই দল।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। যা তাড়া করতে নেমে সবগুলো উইকেট হারিয়ে ১২৫ রানের বেশি করতে পারেনি পাকিস্তান।

লম্বা সময় পর একাদশে সুযোগ পাওয়া নাঈম শেখকে হারিয়ে শুরু হয় বাংলাদেশের ইনিংস। দ্বিতীয় ওভারে ৩ রানে তিনি বিদায় নেন। দ্রুত ফেরেন লিটন দাসও। তার ব্যাট থেকে আসে ৮ রান। তাওহীদ হৃদয় নেমে রান আউট হয়ে ফেরেন শূন্য রানে। গত ম্যাচের নায়ক পারভেজ হোসেন ইমনও আজ জ্বলে উঠতে পারেননি। ১৪ বলে ১৩ রান করে শিকার হন পাকিস্তানের অভিষিক্ত পেসার আহমেদ দানিয়ালের।

বড় ধাক্কা সামলে পঞ্চম উইকেটে জাকের আলির সঙ্গে জুটি গড়েন মাহেদি হাসান। ৪৯ বলে ৫৩ রানের জুটিতে দলকে তারা ম্যাচে ফেরান। কিন্তু উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে মাহেদি ৩৩ রানে ফিরলে ভাঙে এই জুটি। এরপর একাই লড়েন জাকের আলি। ৪৬ বলে পঞ্চাশ পূর্ণ করে ইনিংসের শেষ ওভারে গিয়ে আউট হন ৫৫ রান করে। তার ৪৮ বলের ইনিংসটি সাজানো ছিল ১ চার ও ৫ ছক্কায়।

পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন সালমান মির্জা, আব্বাস আফ্রিদি ও দানিয়াল। একটি করে উইকেট পান ফাহিম আশরাফ ও মোহাম্মদ নওয়াজ।

রান তাড়ায় নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তান ব্যাটিং লাইনআপ। প্রথম ওভারে সাইম আইয়ুবের রান আউট দিয়ে শুরুটা হয়। পরের ওভারে মোহাম্মদ হারিস বিদায় নেন শূন্য রানে। চতুর্থ ওভারে ফখর জামান (৮) শিকার হন শরিফুল ইসলামের। পঞ্চম ওভারে হাসান নওয়াজ ও মোহাম্মদ নওয়াজকে পরপর দুই বলে বিদায় করেন তানজিম হাসান সাকিব।

অধিনায়ক সালমান আলি আগা ২৩ বলে ৯ রান করে শিকার হন মাহেদি হাসানের। প্রতিরোধ গড়ার চেষ্টা করে খুশদিল শাহ অবশ্য ১৩ রানের বেশি করতে পারেননি। এরপর আব্বাস আফ্রিদি এসে ১৩ বলে করেন ১৯ রান। শেষদিকে জয়ের আশা জাগান ফাহিম আশরাফ। লড়তে থাকেন তিনি শেষ পর্যন্ত। ৩১ বলে ফিফটি হাকিয়ে রিশাদের বলে বোল্ড হলে ভেঙে যায় জয়ের স্বপ্ন। তার ৫১ বলের ইনিংসটি সাজানো ছিল ৪টি করে চার ও ছক্কায়।

শেষ ওভারে মোস্তাফিজের বলে দানিয়াল বিদায় নিলে গুটিয়ে যায় পাকিস্তান। ১১ বলে ১৭ রান করে অভিষিক্ত এই পাক ক্রিকেটার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

১০

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

১১

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

১২

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

১৩

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

১৫

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

১৬

কুষ্ঠরোগ নিয়ে সচেতন হওয়ার আহ্বান

১৭

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১৮

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১৯

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

২০
error: Content is protected !!