বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৫ জুলাই ২০২৫, ৭:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আড্ডা–গল্প আর গানে পাইকগাছায় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

আশরাফুল ইসলাম সবুজ, পাইকগাছা (খুলনা): স্কুলের বয়স ৪৫ পেরিয়েছে। স্কুলে যাঁরা পড়াশোনা করেছেন, তাঁদের কেউ এখন রাজনীতিবিদ, কেউবা ডাক্তার, ইঞ্জিনিয়ার। কেউবা আবার শিক্ষক। স্কুলের ৪৫তম বর্ষ উপলক্ষে প্রাক্তন এই শিক্ষার্থীদের মিলনমেলা বসে। অনুষ্ঠান উপলক্ষে সাজানো হয় পুরো স্কুল। এতে অংশ নেন প্রাক্তন ও বর্তমান মিলিয়ে ৬শতাধিক শিক্ষার্থীসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্ধরা। তাঁদের গল্প-আড্ডায় জমে ওঠে মিলনমেলা।

‌‘রঙিন স্বপ্ন নিয়ে তারকার মেলায় চেতনায় দিয়ে যায় দুল, ৪৫তম বর্ষে পা রেখেছে পাইকগাছার সোলাদানা হাইস্কুল’ এই সূচনা গানের মাধ্যমে শুক্রবার (২৫জুলাই) সকালে স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে নানা আয়োজনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় পুনর্মিলনী।

খুলনা জেলার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের ঐতিহ্যবাহী সোলাদানা মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৮২ সালে। আর এ বছর প্রতিষ্ঠানটি ৪৫তম বর্ষ পূর্ণ করেছে।

এ উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, সোলাদানা ইউপি’র সাবেক চেয়ারম্যান ও পাইকগাছা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হকের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রথম পর্বে বিপ্লব কান্তি মন্ডল ও দ্বিতীয় পর্বে ইসমাইল মোড়ল সভাপতিত্ব করেন। জাঁকজমকপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক।

বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, স্মৃতিচারণ, খেলাধুলা, র‍্যাফল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচিতে সাজানো হয় অনুষ্ঠান।

বক্তারা বলেন, প্রতিটি মানুষ তার শৈশব জীবনকে ফিরে পেতে ভালোবাসে। কর্মময় জীবনের সব ব্যস্ততা ভুলে গিয়ে ছাত্রজীবনের সহপাঠীরা একে–অপরের সঙ্গে মিলতে জড়ো হন। সবার উপস্থিতিতে রঙিন হয়ে ওঠে প্রিয় স্কুলের মাঠ। সহপাঠী বন্ধুত্বের এ মিলন অন্য রকম সুখের বার্তা দেয়। সেই সোনালি দিনগুলো স্মরণ করতে তাঁদের এই পুনর্মিলন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়দেব রায়, প্রধান শিক্ষক আমিনুর রহমান, ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিযুষ কান্তি মন্ডল, সাবেক পৌর কাউন্সিলর এস এম তৈয়েবুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জিএম মিজানুর রহমান, গদাইপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি এস এম বাবুল আক্তার, বিএনপি নেতা আমিনুর রহমান, প্রাক্তন ছাত্র কিশোর কুমার মন্ডল, রখি বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানে বিদায়ী সকল শিক্ষককে সম্মাননা স্মারক ও পুরস্কারে ভূষিত করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১০

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১১

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১২

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৩

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

১৫

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

১৬

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

১৭

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

১৮

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

১৯

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

২০
error: Content is protected !!