বাংলাদেশ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৬ জুলাই ২০২৫, ৫:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ

কালিগঞ্জ প্রতিনিধি: জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ করেছে কালিগঞ্জবাসী।

শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এই শপথ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু ও উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সদস্য সচিব মারুফ হাসান।

আরও বক্তব্য রাখেন কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ শাখার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সিনিয়র সহ-সভাপতি এসএম আহম্মদ উল্যাহ বাচ্ছু, সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক শিমুল হোসেন, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক ফজলুল হক, আলমগীর হোসেন, নির্বাহী সদস্য সোলায়মান মামুন প্রমুখ।

বক্তারা বলেন, সমাজ গঠনে নৈতিকতা, মূল্যবোধ, মানবতা ও দায়িত্ববোধের বিকাশ অপরিহার্য। সামাজিক অবক্ষয় রোধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে ইতিবাচকভাবে উদ্বুদ্ধ করার মধ্য দিয়ে সমাজে একটি মূল্যভিত্তিক পরিবর্তন আনা সম্ভব।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা পালনের অঙ্গীকারে শপথ গ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

২

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

৩

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

৪

পাইকগাছা প্রেসক্লাবে জরুরী সভা

৫

কবিতা || আমার ছেলে || আলেয়া মান্নান

৬

চমক রেখে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

৭

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবানে মহিলা পরিষদের মানববন্ধন

৮

হাম উপসর্গে আটজনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

৯

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

১০

যুব উন্নয়নে নিয়োগের প্রশ্ন ফাঁস, স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর

১১

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক ৪

১২

দিল্লিতে আম আদমি পার্টির কেজরিওয়াল আটক

১৩

দিল্লিতে মমতা আটক

১৪

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

১৫

সাতক্ষীরায় জানালা ভে‌ঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

১৬

সাতক্ষীরায় জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, আসা‌মি‌দের গ্রেপ্তা‌রে আলটিমেটাম

১৭

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১৮

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

১৯

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

২০