বাংলাদেশ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৬ জুলাই ২০২৫, ৮:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে সাতক্ষীরায় শপথ গ্রহণ

ডেস্ক রিপোর্ট: জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ করেছে সাতক্ষীরাবাসী।

জেলা প্রশাসন, সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে শনিবার সকালে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে শপথ নেন উপস্থিত সকলে।

অনুষ্ঠানের প্রথম পর্বে এক মিনিট নীরবতা পালন, শপথ পাঠ, জাতীয় সংগীত পরিবেশন এবং জুলাই যোদ্ধাসহ সব শহীদদের উদ্দেশ্যে দোয়া অনুষ্ঠিত হয়।

এরপর দ্বিতীয় পর্বে সমাজ গঠনে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া সাতক্ষীরার আন্দোলনকালীন সময়ের ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন। স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ। জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সিনিয়র আইনজীবী অ্যাড. আব্দুস সোবহান মুকুল, শহর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম প্রমুখ।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা অফিসের রেজিস্ট্রেশন অফিসার প্রবীর রায়, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম এবং শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ মশিদুল হক, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

২

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

৩

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

৪

পাইকগাছা প্রেসক্লাবে জরুরী সভা

৫

কবিতা || আমার ছেলে || আলেয়া মান্নান

৬

চমক রেখে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

৭

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবানে মহিলা পরিষদের মানববন্ধন

৮

হাম উপসর্গে আটজনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

৯

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

১০

যুব উন্নয়নে নিয়োগের প্রশ্ন ফাঁস, স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর

১১

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক ৪

১২

দিল্লিতে আম আদমি পার্টির কেজরিওয়াল আটক

১৩

দিল্লিতে মমতা আটক

১৪

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

১৫

সাতক্ষীরায় জানালা ভে‌ঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

১৬

সাতক্ষীরায় জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, আসা‌মি‌দের গ্রেপ্তা‌রে আলটিমেটাম

১৭

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১৮

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

১৯

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

২০