
কয়রা (খুলনা) প্রতিনিধি: বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান ও সামাজিক সুরক্ষা কর্মসূচিকে দুর্যোগ প্রতিক্রিয়াশীল করণে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কয়রা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ও উত্তরণের সিএএ এবং এসআরএসপি প্রকল্পের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগাম বার্তা প্রচারে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সমন্বয় বৃদ্ধি, দুর্যোগপূর্ব প্রস্তুতি ও পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করা হয়।
একই সাথে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য বিশেষ সহায়তা পরিকল্পনা গ্রহণ, স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ ও তথ্য প্রেরণ পদ্ধতি জোরদার, দুর্যোগের সময় নারী, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীদের সুরক্ষা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ সালাম, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম, উত্তরণের সিএএ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সাবিকুন্নাহার, মনিটরিং এন্ড সেল কো-অর্ডিনেটর সেজিনা খান, উপজেলা কো-অর্ডিনেটর শেখ রেদওয়ান উল ইসলাম, ইউনিয়ন ফিল্ড ফ্যাসিলিটেটর অমিত কুমার মন্ডল, স্বেচ্ছাসেবী সংগঠনের মিজানুর রহমান লিটন প্রমুখ।

মন্তব্য করুন