বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
৯ আগস্ট ২০২৫, ৯:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বনে প্রবেশ নিষেধ: ঋণ চক্রে জড়িয়ে পড়ছে সুন্দরবন উপকূলের জেলেরা

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 144.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

বিলাল হোসেন, উপকূলীয় প্রতিনিধি: ‌‘তিন মাস নদীতে মাছ ধরতে যেতে পারি না। সমিতির ঋণ নিয়ে সংসার চালাতে হচ্ছে। প্রতি সপ্তাহে সমিতির টাকা শোধ করতে মহাজনের কাছ থেকে সুদে টাকা নিয়ে কিস্তি দিচ্ছি। ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ দিতে পারছি না। প্রাইভেট পড়া বন্ধ করে দিয়েছে। ছেলে-মেয়ে নিয়ে খুব কষ্টে দিন পার করতে হচ্ছে। ৩৫ বছর সুন্দরবনের নদীতে মাছ ধরার অভিজ্ঞতা রয়েছে। বছরে পাঁচ মাস সরকারি নিয়ম অনুযায়ী সুন্দরবনে মাছ ধরা বন্ধ থাকে। বাকি সময়গুলোতে সুন্দরবনের নদীতে মাছ ধরে ঋণের টাকা শোধ করা সম্ভব হয় না। দিন দিন ঋণের বোঝা বাড়ছে। সারা বছর যদি মাছ ধরা যেত তাহলে কোন রকম খেয়ে পরে দিন পার করতে পারতাম।’ এভাবেই উপকূলীয় জেলে জীবনের দুঃখ দুর্দশার বর্ণনা দিচ্ছিলেন শ্যামনগরের মুন্সিগঞ্জ জেলে পল্লীর নেপাল (৫০)।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের জিন্নাত আলী বলেন, আমাদের একমাত্র আয়ের পথ সুন্দরবন বছরে সরকারিভাবে পাঁচ মাস বন্ধ থাকে। বন্ধের সময় সংসার চালাতে খুবই কষ্ট হয়। মহাজনের কাছ থেকে চড়া সুদে দাদন নিয়ে সংসার চালাতে হয়। সরকার যদি সুন্দরবনকে একেবারে বন্ধ করে দিয়ে আমাদের বিকল্প কোন আয়ের ব্যবস্থা করে দিত তাহলে বেঁচে যেতাম। তা না হলে প্রতিনিয়ত এই ঋণের বোঝা টানতে টানতে মারা যেতে হবে। কে পরিশোধ করবে এই ঋণ। সংসারে তিনটা মেয়ে ছাড়া আয় করার কোন মানুষ নেই।

নেপাল এবং জিন্নাতের মত উপকূলের অধিকাংশ জেলে জীবনের গল্প একই।

জুন-জুলাই-আগস্ট তিন মাস সুন্দরবনে সকল ধরনের প্রবেশ নিষেধাজ্ঞা থাকায় অতি কষ্টে দিন পার করছে উপকূলের জেলে ও সুন্দরবন সংশ্লিষ্টরা। প্রতিনিয়ত বাড়ছে ঋণের বোঝা। ঋণ পরিশোধ করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। বন্ধের সময় সরকারিভাবে জেলেদের জন্য ৮৬ কেজি চাউল বরাদ্দ থাকলেও সেটা থেকে বঞ্চিত থাকেন অনেকে। রাজনৈতিক প্রভাবশালীদের দখলে থাকে চাউল বিতরণের রাজত্ব। নির্বাক হয়ে দেখতে হয় প্রকৃত জেলেদের। সংসারের আনুষঙ্গিক খরচ বহন করতে মহাজন, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ করে থাকেন তারা। এ সময় পর্যটক আসতে না পারায় অনেক ট্রলার মালিকও জড়িয়ে যান ঋণের সাথে। সুন্দরবন সংশ্লিষ্ট সকলেই থাকেন দুশ্চিন্তায়। বাজারঘাট দোকানপাটে কেনাবেচার পরিমাণ একেবারেই কমে যায়।

ট্রলার মালিক আব্দুল হালিম বলেন, তিন মাস সুন্দরবনে পর্যটক না যাওয়ায় আমাদের ট্রলারগুলো অকেজ হয়ে পড়ে থাকে। যান্ত্রিক সমস্যা হয়। পরবর্তীতে সেগুলো মেরামত করার জন্য সমিতি ও মহাজনের কাছ থেকে চড়া সুদে টাকা নিতে হয়। এছাড়া আমাদের সংসার চালাতে অনেক কষ্ট হয়। এ কারণে আমরা প্রতিনিয়ত ঋণগ্রস্ত হয়ে পড়ি।

কলবাড়ি মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী আবু মুসা বলেন, তিন মাস সুন্দরবনে পাশ বন্ধ থাকায় বেশিরভাগ জেলে আমাদের কাছ থেকে আগাম টাকা নিয়ে থাকে। এই টাকা পরিশোধ করে সুন্দরবন খোলার পরে। তবে বেশিরভাগ সময় সুন্দরবন বন্ধ থাকায় তারা সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারে না। ওই ঋণের উপর আবার নতুন করে ঋণ নিতে হয় তাদের।

বন বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে মাছ ধরার জন্য ৩২ হাজার ৭১১ জন জেলে সুন্দরবনে যান। আর কাকড়া ধরতে যান ৪৪ হাজার ৩৫০ জন জেলে। এছাড়া ৪৫ হাজার ৫৩৯ জন দেশি পর্যটক ও ৭০ জন বিদেশি পর্যটক সুন্দরবন ভ্রমণ করেন।

নওয়াবেকী গণমুখী সমবায় সমিতি মুন্সিগঞ্জ ব্রাঞ্চের ম্যানেজার মোঃ ইকরামুল বলেন, মুন্সিগঞ্জ ব্রাঞ্চে ৩ হাজার ৫৬৫ জন গ্রাহক আছে। এর মধ্যে বেশিরভাগই সুন্দরবনের উপর নির্ভরশীল। এই তিন মাসে কিস্তি আদায়ের হার অর্ধেকের একটু বেশি। অনেকের কাছে কিস্তি আদায় করতে গেলে সুন্দরবন বন্ধ আছে সেই অজুহাত দেখায়। এবং বলে সুন্দরবন খোলার পরে আপনাদের টাকা দেব।

শ্যামনগর উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, শ্যামনগর উপজেলায় ২৩ হাজার ৯২৬ জন মাছ ও কাঁকড়া ধরা জেলে আছে। এরমধ্যে গভীর সমুদ্রগামী জেলে রয়েছে ৮ হাজার ৪৫০ জন। সরকারের পক্ষ থেকে শুধুমাত্র সমুদ্রগামী ছেলেদের জন্য ৮৬ কেজি করে দুই কিস্তিতে চাউল দেয়া হয়। বেসরকারি সংস্থার মাধ্যমে বিভিন্ন ধরনের সুবিধাও দেওয়া হয়ে থাকে। প্রকৃত জেলেদের তথ্য হালনাগাদ কার্যক্রম চলমান আছে। তাদেরকে নিবন্ধনের তালিকায় আনা হচ্ছে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ফজলুল হক জানান, সরকারি নিয়ম অনুযায়ী সুন্দরবনে তিন মাসের জন্য সকল ধরনের প্রবেশ নিষেধাজ্ঞা রয়েছে। এ কারণেই পর্যটক থেকে শুরু করে কোন জেলে সুন্দরবনে প্রবেশ করতে পারে না। সুন্দরবন বন্ধের সময় জেলে বাওয়ালিরা ঋণগ্রস্ত হয়ে পড়ে। চাউল বিতরণের দায়িত্বটা যদি বন বিভাগের উপর থাকতো তাহলে চেষ্টা করতাম প্রকৃত জেলেদের কাছে পৌঁছে দিতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১০

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১১

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৩

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১৪

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১৫

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

১৬

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

১৭

উত্তর বেদকাশীতে মধু মেলা

১৮

ডিবি গার্লস হাইস্কুলে ফল উৎসব

১৯

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

২০