বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১০ আগস্ট ২০২৫, ১০:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দ. আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩ রানের জয় তুলে নিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ম্যাচে ব্যাট হাতে ৯৫ রান ও বল হাতে পাঁচ উইকেট নিয়ে নায়কোচিত ভূমিকা রাখেন রিজান হোসেন।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। জাওয়াদ আবরার ও রিফাত বেগ ধীরগতিতে ইনিংস শুরু করলেও ছয় ওভারের পর হাত খোলেন। তবে আসল দৃঢ়তা আসে তৃতীয় উইকেটে রিজান ও কালাম সিদ্দিকীর ব্যাটে। কালাম ৭৫ বলে ৬৫ রান করেন ৭ চারে। তার বিদায়ে ভাঙে ১১৭ রানের জুটি।

পরে রিজান ও মোহাম্মদ আব্দুল্লাহর ব্যাটে বড় সংগ্রহের পথে এগোয় বাংলাদেশ। সেঞ্চুরির পথে থাকা রিজান ৯৬ বলে ৯৫ রান করে রান-আউট হন, তার ইনিংসটি সাজানো ছিল ১০ চারে। আব্দুল্লাহ শেষ পর্যন্ত ২৯ বলে অপরাজিত ৩৮ রান করেন, রাতুল যোগ করেন ৮ বলে ১৩। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে বাংলাদেশ তোলে ২৬৯ রান।

রান তাড়ায় নেমে ভালো শুরু পায় প্রোটিয়ারা। তাদের উদ্বোধনী জুটিতে ৪৮ বলে আসে ৫৯ রান। মোহাম্মদ আল-ফাহাদের আঘাতে ভাঙে এই জুটি; ৩১ বলে ৪০ রান করে ফেরেন আদনান লাগাডিয়েন। এরপর ফাহাদের বলে ১৯ রান করা জরিখও বিদায় নেন।

৬৬ রানে দুই ওপেনার হারানোর পর প্রোটিয়ারা তৃতীয় উইকেটে ৪৫ রানের জুটি গড়ে। তবে রিজান হোসেন তুলে নেন সফরকারী অধিনায়ক মোহাম্মদ বুলবুলিয়াকে (৩১ বলে ৪৩)। চতুর্থ উইকেটে মাত্র ৮ রান করে আরমানও ফেরেন রিজানের শিকারে। এরপর স্বাধীন ইসলাম ফেরান ৫৩ বলে ৩৫ রান করা জেসনকে।

১৪৯ রানে ৫ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা ১৬৪ রানে গিয়ে হারায় সপ্তম উইকেট। অষ্টম উইকেটে সনি ও ব্যান্ডিলে ৬৬ বলে ৫৯ রানের জুটি গড়ে কিছুটা আশা জাগালেও সনিকে (৩২ বলে ৩৪) বিদায় করে দেন রিজান। শেষ দুই উইকেটও তুলে নিয়ে ফাইফার পূর্ণ করেন তিনি। এছাড়া ফাহাদ নেন ৩ উইকেট আর স্বাধীন ২টি পান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০