বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১২ আগস্ট ২০২৫, ৭:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ছেলের মারপিটের হাত থেকে রক্ষা পেতে পিতার সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় পুত্রের মারপিটের হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছেন এক অসহায় পিতা।

মঙ্গলবার বিকালে শহরের মিনি মার্কেটে সদর উপজেলার ভোমরা এলাকার মৃত শরফরাজ মোল্লার ছেলে শফিউল ইসলাম মোল্লা এই সংবাদ সম্মেলন করেন।

এতে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি চার মেয়ে ও এক ছেলের জনক। মেয়েদের ইতোমধ্যে বিয়ে দিয়েছি। গত ১৭ বছর পূর্বে ১০ শতক জমি বিক্রয় করে একমাত্র ছেলে হাসান (৪০) কে বিদেশে পাঠিয়েছিলাম। ভেবেছিলাম ছেলে ফিরে আসলে পরিবারে স্বচ্ছলতা ফিরবে, সুখে শান্তিতে থাকতে পারবো। কিন্তু বাস্তবে তার ভিন্ন চিত্র। দীর্ঘদিন বিদেশে থেকে অনেক অর্থ সম্পদ উপার্জন করলেও হাসান সবই করেছে তার স্ত্রীর নামে। বিদেশে থাকা অবস্থায় সে কখনো আমাদের খোঁজ খবর নেয়নি। এমনকি দেশে ফিরে এসেও আমাদের ভরণ-পোষণ দেওয়া তো দূরের কথা, উল্টো তার স্ত্রী সেলিনা খাতুন রিমার কুপরামর্শে আমাদের উপর অত্যাচার করতে থাকে। সম্প্রতি তার স্ত্রীর পরামর্শে আমার নামীয় সম্পত্তি জোরপূর্বক লিখে নেওয়ার পায়তারা চালাচ্ছে। অথচ আমার আরো ৪টি কন্যা সন্তান রয়েছে। তাদের বঞ্চিত করে কিভাবে আমি এই কাজ করি ? তাছাড়া আমার ছেলে হাসান এখনই আমার খেতে পরতে দেয় না, আর সম্পত্তিটুকু হাতিয়ে নিতে পারলে তখন আমাদের রাস্তায় থাকতে হবে। সম্পত্তি লিখে না দেওয়ায় প্রতিদিন আমার ছেলে হাসান আমাকে মারপিট করে। সে সন্তান নামের কলঙ্ক।

তিনি আরও বলেন, বিদেশ থেকে ফিরে এসে সে আমার সম্পত্তিতে বিশাল ভবন নির্মাণ করেছে। সেখানে ৮/৯টা ঘর থাকলেও আমার এবং আমার অসুস্থ স্ত্রীর জায়গা হয় না। আমাদের এখন জায়গা হয়েছে গোয়াল ঘরে। শুধু আমাকেই না আমার স্ত্রীকেও প্রতিনিয়ত মারপিট করে। তার মারপিটে আমার বর্তমানে দিশেহারা হয়ে পড়েছি। এমন সন্তান জন্ম দিয়েছি, এখন তার হাতেই মার খেয়ে হয়তো মরতে হচ্ছে। ইতোমধ্যে আমি সদর থানায় একটি অভিযোগও দায়ের করেছি।

সংবাদ সম্মেলনে তিনি ছেলের মারপিটের হাত থেকে রক্ষা পেতে এবং নিজের সম্পত্তি রক্ষা করতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

১

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

২

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৩

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৪

একই জায়গায় আটকে থাকতে চাই না

৫

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৬

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৭

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৮

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৯

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১০

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১১

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১২

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৩

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৪

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৫

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৬

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৮

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৯

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

২০