বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৪ আগস্ট ২০২৫, ৭:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হলিউডে অভিনয় করবেন জাহিদ হাসান!

বিনোদন ডেস্ক | ‘আমার মন বলছে আমি খুব শিগগিরই হলিউডের সিনেমায় অভিনয় করব। আমাদের দেশের অনেক গুণী অভিনেতাই আছেন, যারা হলিউডের অনেক বিখ্যাত অভিনেতার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করার ক্ষমতা রাখেন।

আমার মনে হয়, আমি যদি হলিউডের সিনেমায় অভিনয় করি, বেশ ভালো কিছুই হবে। ’ কথাগুলো বলেছেন দেশের গুণী অভিনেতা জাহিদ হাসান।
‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্ট শোয়ের তৃতীয় পর্বের অতিথি হয়ে আসছেন তিনি। যেখানে কথাগুলো বলতে শোনা যাবে তুমুল জনপ্রিয় এই অভিনয়শিল্পীকে।

রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও সঞ্চালনায় প্রচারতি হচ্ছে ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’। এর তৃতীয় পর্ব প্রচার হবে আগামী শনিবার রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ।

অনুষ্ঠানে হাজির হয়ে জাহিদ হাসান জানান, এ বছরের ব্লকবাস্টার হিট সিনেমা ‘উৎসব’ মুক্তির আগে বেশ কয়েক বছর এক রাশ অভিমান বুকে নিয়ে ছিলেন তিনি। অনেকে তাকে ‘ডেডহর্স’ও সম্বোধন করেছেন। চেনা মানুষের অনেক অচেনা চেহারা দেখেছেন তিনি সে সময়।

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’তে তিনি তার শৈশব, কৈশোর, সংগ্রামের দিনগুলোর কথাও বলেছেন। বলেছেন, যৌবনে আসা প্রেমময় দিনগুলোর কথা। জনপ্রিয় পডকাস্ট শোটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

৩

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

৪

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

৫

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

৬

মানব পাচার প্রতিরোধে সভা

৭

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

৮

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

৯

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১০

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১১

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১২

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

১৩

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৪

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১৫

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

১৬

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

১৭

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

১৮

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১৯

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২০