বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৮ আগস্ট ২০২৫, ৮:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাফ’র আমন্ত্রণে ভুটানে তৈয়েব হাসান বাবু

 

ডেস্ক রিপোর্ট: সাফ অ-১৭ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের রেফারি এসেসর হিসেবে ভুটান গেছেন ফিফার সাবেক এলিট রেফারি ও রেফারি ইনন্সট্রাক্টর তৈয়েব হাসান বাবু।

সোমবার (১৮ আগস্ট) ভুটান পৌঁছান তিনি। আগামী বুধবার থেকে ভুটানের রাজধানী থিম্পু’তে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

তৈয়েব হাসান দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় অর্থাৎ দীর্ঘ ১৮ বছর ফিফা রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১শর বেশি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেন।

দেশের ইতিহাসে প্রথম ও একমাত্র ইন্টারন্যাশনাল রেফারি অ্যাওয়ার্ড প্রাপ্ত (এএফসি রেফারীজ মোমেন্তো অ্যাওয়ার্ড) রেফারি তৈয়েব হাসান প্রথম সাউথ এশিয়ান রেফারি হিসেবে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে (নেপাল-২০১৩) প্রধান রেফারির দায়িত্ব পালন করেন।

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে যে জার্সিটি পরে তিনি প্রথম সাউথ এশিয়ান রেফারির দায়িত্ব পালন করেছিলেন, স্মরণীয় সেই জার্সিটি ৫ লাখ ৫৫ হাজার টাকা নিলামে বিক্রি করে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে প্রদান করেছিলেন।

করোনা মহামারিতে এমন মহৎ কাজের জন্য তৈয়ব হাসান দেশ-বিদেশে প্রসংসিত হয়েছেন। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও তাঁকে অভিনন্দন জানিয়ে পত্র প্রেরণ করেছিলেন। তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ ক্রীড়া পদক জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হয়েছেন এবং এই পুরস্কারের অর্থ তিনি স্থানীয় দুস্থ-পুষ্টিহীন শিশুদের কল্যাণে ব্যয় করেন।

রেফারিং তথা খেলাধুলায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এএফসি মোমেন্টো রেফারীজ অ্যাওয়ার্ড, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সোনালী অতীত ক্লাব-ঢাকা, সাতক্ষীরা জেলা সমিতি-ঢাকাসহ বিভিন্ন সংস্থা-প্রতিষ্ঠান তাকে সম্মাননা প্রদান করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১০

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১১

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১২

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৩

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

১৪

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

১৫

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১৬

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৭

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

১৮

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

১৯

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

২০