বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৯ আগস্ট ২০২৫, ৭:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় জলবায়ু মানবাধিকার বিষয়ক ‘এনগেজ’ প্রকল্পের অবহিতকরণ সভা

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় জলবায়ু মানবাধিকার বিষয়ক ‘এনভায়রনমেন্টাল হিউমেন রাইটস্ ফর এ জাস্ট ট্রানজিশন: স্ট্রেংদেনিং লোকাল সিএসও’স ট্রানফর্মিং ক্লাইমেট হটস্পটস্ ইনটু রেজিলিয়ান্ট কমিউনিটিস-এনগেজ’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুুুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১টায় কয়রা উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি সংস্থা বারসিক আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল বাকী। শুভেচ্ছা বক্তব্য রাখেন বারসিকের প্রকল্প সমন্বকারী মাহবুবুর রহমান। প্রকল্পের টেকনিক্যাল অফিসার সুপর্ণা মিত্র’র পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম, উপজলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ. কে আজাদ, উপজেলা মেরিন ফিসারিজ অফিসার সুবির কুমার দত্ত, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, উত্তর বেদকাশি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু হাসান, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, শেখ মনিরুজ্জামান মনু, মোঃ কামাল হোসেন, ফরহাদ হোসেন, বারসিকের বাবলু জোয়াদ্দার, এনজিও প্রতিনিধি আতাউর রহমান, সিএসও নেটওয়ার্কের পলাশ, শ্রাবন্তী মন্ডল প্রমুখ।

সভায় জানানো হয়, প্রকল্পটি খুলনা জেলার পাইকগাছা ও কয়রা উপজেলার ১২টি ইউনিয়ন এবং সাতক্ষীরা জেলার শ্যামনগর ও আশাশুনি উপজেলার ১২টি ইউনিয়নে বাস্তবায়িত হবে।

এনগেজ প্রকল্পের আওতায় জলবাযুু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয় এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে ক্ষতিগ্রস্ত দক্ষিণ-পশ্চিম উপকূলীয় খুলনা ও সাতক্ষীরা জেলার বিশ হাজার দরিদ্র প্রান্তিক নারী-পুরুষ, যুব, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণ উপকৃত হবেন।

যারা জলবায়ু ঝুঁকির কারণে স্বাস্থ্য নিরাপত্তা এবং জীবিকার সংকটে রয়েছেন, তারা সক্ষমতা বৃদ্ধি, নানাবিধ সহায়তা এবং প্রচারণা থেকে উপকৃত হবেন।

এছাড়া টেকসই উন্নয়নে অবদান রাখার জন্য স্থানীয় সিভিল সোসাইটির সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধি করা হবে। প্রকল্পের আওতায় স্টুডেন্ট ফোরাম গঠন ও ওরিয়েন্টেশন, দ্বি-মাসিক স্টাডি সার্কেল তৈরি, স্কুল/কলেজ লাইব্রেরিতে বই ও সরঞ্জাম প্রদান, স্টুডেন্ট ফোরামের জন্য মানবাধিকার, জলবায়ু পরিবর্তন ও কম-কার্বন বিকল্প প্রশিক্ষণ, ফোরাম থিয়েটার গ্রুপ গঠন ও প্রশিক্ষণ, পরিবেশ সাংবাদিকদের ওরিয়েন্টেশন ও রিপোর্টিং প্রশিক্ষণ, গণতন্ত্র সংলাপ ও যৌথ কর্মসূচি (ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে), সামাজিক বনায়ন ও জলবায়ু অভিযোজন ক্যাম্পেইন, স্কুল ও কলেজ পর্যায়ে পরিবেশ মানবাধিকার সপ্তাহ পালন, ফোরাম থিয়েটার গ্রুপের মাধ্যমে সচেতনতামূলক নাট্য আয়োজন, ইউডিসি সেবা দাতাদের প্রশিক্ষণ, উপজেলা পর্যায়ে ডিজিটালাইজেশন ও তথ্য অধিকার মেলা, তথ্য অধিকার বিষয়ক দরখাস্ত, আঞ্চলিক নীতি সংলাপসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১০

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১১

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১২

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

১৩

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

১৪

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

১৫

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩১৪

১৬

আবারও বাংলাদেশ-ভারত ট্রেন চালুর উদ্যোগ, বৈঠক আগামীকাল

১৭

৫৪ বছরের আক্ষেপ: পাইকগাছায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান

১৮

কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

১৯

ভুয়া তথ্যে ইমাম-পুরোহিতের সম্মানি নিলে যাবজ্জীবন, ফেরত দিতে হবে টাকা

২০
error: Content is protected !!