বাংলাদেশ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
৫ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২১ আগস্ট ২০২৫, ৮:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনের কচিখালী থেকে ২ হরিণ শিকারী আটক

কয়রা (খুলনা) প্রতিনিধি: পূর্ব সুন্দরবনের কচিখালী অভয়ারণ্য এলাকা থেকে হরিণ শিকারের সময় দুই চোরা শিকারীকে আটক করেছে বনরক্ষীরা। এ সময় হরিণ ধরার ফাঁদসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। তবে, বন বিভাগের উপস্থিতি বুঝতে পেরে আরো একজন শিকারী তাদের ট্রলার নিয়ে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়।

গত মঙ্গলবার সকালে কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

বন বিভাগ জানায়, বনরক্ষীরা কচিখালীর ডিমেরচর এলাকার সুন্দরবনের মধ্যে হেটে টহলের সময় হরিণ শিকারের জন্য ফাঁদ পেতে তিন শিকারীকে বসে থাকতে দেখতে পায়। এসময় বনরক্ষীরা তাদের ধাওয়া দিয়ে দুইজন শিকারীকে আটক করতে সক্ষম হয়। এ সময় বনরক্ষীরা বনের মধ্যে তল্লাশী করে পেতে রাখা বিপুল পরিমাণ নাইলনের তৈরী হরিণ ধরার ফাঁদ উদ্ধার করে।

আটককৃত চোরা শিকারীরা হলেন আলামিন গাজী (৪০) ও শাহিন গাজী (৩০)।

এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত হরিণ শিকারীদের আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে শাড়ি বিতরণ

১

সুন্দরবনের ৩৯ শতাংশ সুন্দরী গাছে আগামরা রোগ, বাড়ছে উদ্বেগ

২

নাটোরে বাস-বালুবোঝাই ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ১৪ জনের 

৩

পূজামণ্ডপের নিরাপত্তায় মাঠে নীলডুমুর ১৭ বিজিবি

৪

দেবহাটায় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আনসার-ভিডিপির কর্মকর্তারা

৫

সাতক্ষীরায় অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই ২৫ অক্টোবর

৬

কালিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ

৭

ইশরাকের পদত্যাগ: বিএনপির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন কর্মীরা

৮

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও অনুদানের চেক বিতরণ

৯

পাইকগাছায় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বিতরণ

১০

মুন্সিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে কৃষ্ণপদ পরমান্য

১১

তালায় পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা রেজাউল ইসলাম

১২

সৌদিতে মৃত্যুদণ্ড: নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার

১৩

৪০০ রানে ইতিহাস গড়লেন ভারতীয় ব্যাটার

১৪

পদত্যাগ করলেন ইশরাক

১৫

‎ফররুখ আহমদের কবিমানস ও বাঙালি মুসলিম নবজাগরণ || ‎তারিক ইসলাম

১৬

তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

১৭

লালনের আখড়াবাড়িতে টাইম বোমা, বিজিবি মোতায়েন

১৮

১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

১৯

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নতুন রেকর্ড গড়ল ‘নিশি’

২০