বাংলাদেশ, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৪ আগস্ট ২০২৫, ৭:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সততা স্টোরের অনুকূলে অর্থ প্রদান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলার নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সততা স্টোরের অনুকূলে দুর্নীতি দমন কমিশন খুলনার পক্ষ থেকে বরাদ্দকৃত অর্থ বিতরণ করা হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) বেলা ১১টায় শহরের লেকভিউ কনফারেন্স রুমে সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত অনুষ্ঠানে এই অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অর্থ বিতরণ করেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহা: আবুল খায়ের।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন, দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপসহকারী পরিচালক মো. মহাসীন আলী প্রমুখ।

অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার ৭টি উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি দমন কমিশন খুলনার পক্ষ থেকে সততা স্টোরের অনুকূলে ২৫ হাজার টাকা করে মোট ৩ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জাতীয় সমবায় দিবস পালিত

১

৩৯ বছর বয়সে মেসির নতুন ইতিহাস, আবারও জিতলেন গোল্ডেন বুট

২

মালয়েশিয়ায় চাকরির জন্য প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত

৩

তানজিন তিশার বিরুদ্ধে মামলা

৪

মোহাম্মদ ওয়াজেদ আলী: বুদ্ধিবৃত্তিক জাগরণের নিভৃতচারী কারিগর || ‎তারিক ইসলাম

৫

কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তি বৃদ্ধিতে আলোচনা

৬

সুন্দরবনে সক্রিয় ১২ দস্যু বাহিনী, সামনে এলো গাবুরার আমির ও দাতিনাখালীর আলমের নাম

৭

পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৮

দেবহাটায় জামায়াতের রুকন সম্মেলন

৯

তালায় জাতীয় সমবায় দিবস পালিত

১০

মালদ্বীপকে উড়িয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান

১১

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ২৩৩৩

১২

সাতক্ষীরায় অ্যারাইজ ২২৪১ ধানের মাঠ দিবস

১৩

পরীমনির কর্মকাণ্ড শিল্পী সমাজের জন্য কলঙ্ক: রিনা খান

১৪

সাতক্ষীরায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

১৫

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ১১ জেলেকে অপহরণের অভিযোগ

১৬

প্রথম ধাপের ভোটগ্রহণে প্রাধান্য পাচ্ছে যেসব ইউনিয়ন পরিষদ

১৭

কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা!

১৮

দেশে গ/ণ/পি/টু/নিতে অক্টোবরে প্রা/ণ গেল ৩২ জনের

১৯

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি

২০