বাংলাদেশ, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
১১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ৫০০

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলে গভীর রাতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৫০০ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন আরও ১০০০ মানুষ।

রোববার (৩১ আগস্ট) গভীর রাতে দেশটির পূর্বাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। সোমবার (১ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

রোববার গভীর রাতে এ ভূমিকম্প আঘাত হেনেছে। এ সময় দেশটির বেশিরভাগ মানুষ ঘুমিয়ে ছিলেন।

দেশটির কর্মকর্তারা সোমবার জানান, এ ভূমিকম্পের আঘাতে ৫০০ জনেরও বেশি লোক নিহত হয়েছেন।

তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ভূমিধসের কারণে রাস্তা বন্ধ থাকায় উদ্ধারকারী দলগুলো বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে পারছে না, তাই প্রশাসন আহতদের উদ্ধার ও বিমানে তোলার জন্য হেলিকপ্টার মোতায়েন করেছে।

ওই কর্মকর্তা আরও জানান, ৫০০ জনেরও বেশি মানুষ নিহত এবং কমপক্ষে ১০০০ জন আহত হয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে, আফগানিস্তানের স্থানীয় কর্মকর্তারা বিবিসিকে বলেছেন, নাঙ্গারহার ও কুনার প্রদেশের বিভিন্ন হাসপাতালে এরই মধ্যেই ১১৫ জনের বেশি আহতকে ভর্তি করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ৮ কিলোমিটার গভীরে। স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্প হয়। এরপর অন্তত আরও তিনটি কম্পন হয়েছে, সেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২ পর্যন্ত।

ফ্রান্সের সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ভূমিকম্পের ঝাঁকুনি কয়েক সেকেন্ড ধরে আফগানিস্তানের রাজধানী কাবুলে (যা উৎপত্তিস্থল থেকে প্রায় ২০০ কিমি দূরে) এবং পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও (প্রায় ৪০০ কিমি দূরে) অনুভূত হয়।

তালেবান সরকারের কর্মকর্তারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধারকাজে সহায়তা দিতে ত্রাণ সংস্থাগুলোর এগিয়ে আসা প্রয়োজন।

কুনার প্রদেশের পুলিশ প্রধান বিবিসিকে বলেন, বন্যা ও ভূমিকম্প-পরবর্তী ধসের কারণে সড়কপথ বন্ধ হয়ে গেছে। উদ্ধারকাজ এখন কেবল আকাশপথে করা সম্ভব।

তালেবান কর্মকর্তারা স্বীকার করেছেন, তাদের কাছে পর্যাপ্ত সম্পদ নেই। তাই তারা আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে হেলিকপ্টারসহ সাহায্য চেয়েছেন, যাতে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানো যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরামের ত্রৈমাসিক সভা

সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা

দেবহাটায় যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ

দেবহাটায় দারুস সালাম প্রি-ক্যাডেট একাডেমির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন

পাইকগাছা প্রেসক্লাবসহ ২১৮ প্রতিষ্ঠানের অনুকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ

তালায় প্রতিবন্ধিতা সনাক্তকরণ জরিপ

গাঁজা ও ইয়াবাসহ কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সাবেক সম্পাদক আটক

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল, ১৬ জেলেকে উদ্ধার নৌবাহিনীর

১০

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী

১১

যৌথসভা ডেকেছে বিএনপি

১২

গরুর মাংসের সঙ্গে কাঁচা কলা! সুস্বাদু আয়োজনেই জমছে ‘রান্না ভালো হোটেল’

১৩

২ মন্ত্রী ও ১ প্রতিমন্ত্রীর কাঁধে নতুন দায়িত্ব, প্রজ্ঞাপন জারি

১৪

হাম উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু

১৫

মোটরসাইকেলপ্রেমীদের জন্য আসছে সুখবর

১৬

একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

১৭

জাতীয় পতাকার আদলে পোশাক, বিতর্কে উর্বশী

১৮

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন তিন বাহিনীর প্রধান

১৯

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত ২৭টি পরিবারের মাঝে ৯৭ লক্ষ টাকার চেক বিতরণ

২০
error: Content is protected !!