বাংলাদেশ, বুধবার, ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২ সেপ্টেম্বর ২০২৫, ৭:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভালো মেয়েদের জন্য রঙিন জীবন না: বর্ষা

বিনোদন ডেস্ক: অভিমান নিয়েই শোবিজ ছাড়ার ইঙ্গিত দিয়েছেন এই সময়ের চিত্রনায়িকা রাজ রিপা। শুধু মিডিয়াই নয়, ইটকাঠের এই শহর ছাড়ার কথাও জানান এই চিত্রনায়িকা।
তার ক্ষোভ- নির্মাতা ইফতেখার চৌধুরীকে নিয়ে।

রাজ রিপার সেই ক্ষোভের বিষয়টি নজরে এসেছে চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষার। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে বর্ষা লেখেন, স্বপ্ন মাটি চাপা দিবা দাও কিন্তু এমন স্বপ্ন মাটি চাপা দিওনা যে স্বপ্ন জেগে আছে কিন্তু ধরা ছোঁয়ার বাইরে। তোমার জীবনের সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, যার কেউ নেই তার জন্য আল্লাহ আছেন। তোমার মত কেউ কেউ এমন কঠিন জীবনযাপন করছে এই মিডিয়ায় তা তুমি আমি ভালো করে জানি। আমাকে নিয়ে ভেবে দেখবা, আমি ইচ্ছে করলে নিজেই সিনেমা ইনভেস্ট করতে পারি কিন্তু আমার কাছে এসব কিছুই আর ভালোলাগে না।

তিনি আরও লেখেন, আসলে ভালো মন, নরম মনের মেয়েদের জন্য এই রঙিন জীবন না রিপা! চামড়া যাদের অনেক শক্ত শত শত কমেন্টের জন্য যাদের কিছু আসে যায় না তারাই এই জীবনে ভালো থাকবে। মিলিয়ে নিও, তুমিও জানো ভালো করে কি করলে কি হয়। নামাজ পড়ে আল্লাহ পাক কে বল, তোমার মনে যেনো শান্তি পায়।

এরপর রাজ রিপার ‘মুক্তি’ সিনেমার মহরতের কথা স্মরণ করে বর্ষা লেখেন, আমিও গিয়েছিলাম তোমার এই ‘মুক্তি’ সিনেমার মহরতে। অবাক হলাম এই সিনেমা এখনও শুটিং শেষ হয়নি? যদি ভুল না হয়, ২০২০ সালের অক্টোবর বা ডিসেম্বরে এর মহরত হয়েছিল। নতুন শুরু দিয়ে নতুন স্বপ্ন নিয়ে- জীবনকে আবার ভাবতে শিখতে পার। হেরে যাওয়া কিন্তু সমাধান নয়।

সবশেষে বর্ষা লেখেন, দোয়া রইল তোমার জন্য। বয়স আর কত তোমার, অনেক সময় পড়ে আছে তোমার জন্য, নিজেকে নতুন ভাবে সাজাও। বোকা মেয়ে তুমি, ব্যর্থ তুমি হওনি, ব্যর্থ সেই যে তার ওয়াদা রক্ষা করতে পারেনি!

বলে রাখা যায়, ইতোমধ্যেই মুক্তি পেয়েছে রাজ রিপা অভিনীত সিনেমা ‘ময়না’। তবে ২০২০ সালে ‘দহন’ সিনেমায় একটি ছোট চরিত্রে প্রথম অভিনয় করেন তিনি। এরপর ইফতেখার চৌধুরী পরিচালিত ‘মুক্তি’ সিনেমায় অভিনয় করেন। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেন তিনি। সিনেমা ছাড়াও বেশ কিছু বিজ্ঞাপনে অভিনয় করেছেন রাজ রিপা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় হতাহত সাতক্ষীরার ১১ জনের পরিবারের পেল সরকারি সহায়তা

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন

মৃত্যুর পরও যেসব কাজের সওয়াব চালু থাকবে

কালিগঞ্জে ছেলের নির্যাতনে অতিষ্ঠ মা, প্রতিকার চেয়ে ইউএনও’র কাছে অভিযোগ

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

কালিগঞ্জে ফলজ বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ

একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

পাইকগাছায় বিএনপি যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

হাসিনাসহ ১০ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে দুদকের আবেদন

১০

সামান্থার ভিডিও ক্লিপস দেখে নেটদুনিয়ায় ঝড়!

১১

শ্যামনগরে খাল খনন শেষে ফের দখলে নিলো প্রভাবশালীরা

১২

ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি: জামায়াত আমির

১৩

সাতক্ষীরায় পিআইবির ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

১৪

১৭ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত

১৫

দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা জাহেদকে ‘হয়রানি’, মুখ খুলল ভারত

১৬

কয়রায় যুবদলের বিক্ষোভ

১৭

পদ্মপুকুরে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, ৩ ঘণ্টার মধ্যে গ্রেফতার ২

১৮

ক্লাইমেট অ্যাকশন ফোরামের সাতক্ষীরা জেলা কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দাবি

১৯

২৮ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, সাতক্ষীরায় টার্গেট ২৫৩৭২৩ শিশু

২০
error: Content is protected !!