বাংলাদেশ, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
১৩ বৈশাখ ১৪৩৩ | সময়:
The Editors
৭ সেপ্টেম্বর ২০২৫, ২:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ৫৮৭টি মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি, থাকবে ৩ স্তরের নিরাপত্তা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় এবছর ৫৮৭টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি চলছে। এরমধ্যে ঝুঁকিপূর্ণ মণ্ডপ রয়েছে ৫৫টি। ঝুঁকিপূর্ণ মণ্ডপসহ শারদীয় দুর্গোৎসবে থাকবে তিন স্তরের নিরাপত্তা। নিরাপত্তা নিশ্চিতে সিসি ক্যামেরার আওতায় আনা হবে প্রতিটি মণ্ডপ।

রোববার (৭ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এসব তথ্য জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো.মুকিত হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণু পদ পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সদর সেনা ক্যাম্পের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর ইশতিয়াক আহমেদ, স বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের উপ অধিনায়ক ক্যাপ্টেন শাদমান, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমির মো. শহিদুল ইসলাম মুকুল, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মেহেদী হাসান, জেলা হিন্দু কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক দেবাশীষ বাইন, জেলা তথ্য অফিসার মো.জাহারুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.আসাদুজ্জামান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা মন্দির সমিতির সভাপতি অ্যাড. সোমনাথ ব্যানার্জী, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক অসীম কুমার দাস সোনা, পৌরসভার কাটিয়া মন্দির সমিতির সভাপতি গৌর দত্ত, পলাশপোলের সাধারণ সম্পাদক সমীর বসু, শ্যামনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক অ্যাড. কৃষ্ণ পদ বিশ্বাস, কলারোয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সন্তোষ কুমার পাল, কালীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক ডা. মিলন ঘোষ, আশাশুনি উপজেলার সভাপতি নীলকন্ঠ সোম, তালা উপজেলার সভাপতি মৃর্নাল কান্তি রায়, অমল দত্ত প্রমুখ।

সভায় জানানো হয়, সাতক্ষীরার সাতটি উপজেলায় মোট ৫৮৭টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। এর মধ্যে সাতক্ষীরা পৌরসভায় ১৮টিসহ সদর উপজেলায় ১০৬টি, তালা উপজেলায় ১৯৫টি, কলারোয়ায় ৪৪টি, শ্যামনগর উপজেলায় ৬৯টি, আশাশুনি উপজেলায় ১০৩টি, কালিগঞ্জ উপজেলায় ৪৯টি ও দেবহাটা উপজেলায় ২১টি মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি চলছে। জেলায় ঝুঁকিপূর্ণ মণ্ডপের সংখ্যা ৫৫টি।এর মধ্যে শ্যামনগরে ২০টি, কালিগঞ্জ ২টি, দেবহাটায় ৪টি, আশাশুনিতে ২৩টি ও কলারোয়ার ৬টি মণ্ডপ ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলা!

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে গনেশপুর ও ভদ্রখালি চ্যাম্পিয়ন

শ্যামনগরে পতিত জমিতে ভুট্টা ও লবণ সহনশীল ধান চাষে নতুন সম্ভাবনা

পাইকগাছায় লোডশেডিং ও বাড়তি বিলের প্রতিবাদে মানববন্ধন

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা

আশাশুনিতে ১০ হাজার বিঘা জমিতে লোনাপানি উত্তোলন, পরিবেশ বিপর্যয়ের শংকা

সতর্কবার্তা : সন্ধ্যার পর ১৬ জেলায় কালবৈশাখীর শঙ্কা

কয়রায় বাজারের জায়গা দখলের ষড়যন্ত্র, ব্যবসায়ীদের মানববন্ধন

জিয়া খাল পুনঃখনন কার্যক্রম উদ্বােধনে সোমবার যশোরে আসছেন তারেক রহমান

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

১০

একদিনে হাম ও উপসর্গে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড, মৃত্যু ৮ শিশুর

১১

সাতক্ষীরার আম ক্যালেন্ডার ঘোষণা

১২

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস

১৩

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

১৪

পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে

১৫

জীবাশ্ম জ্বালানিতে নির্ভরতা বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে

১৬

সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৭

আলোচনায় বসবে না ইরান, দূতদের সফর বাতিল করলো ট্রাম্প

১৮

ট্রাম্পের নৈশভোজে গুলি, সন্দেহভাজন বন্দুকধারী গ্রেপ্তার

১৯

উপকূলে নোনা পানির আগ্রাসনে হুমকিতে মিঠা পানির উৎস

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705