বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৪ সেপ্টেম্বর ২০২৫, ৭:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গ্রাম বাংলার ঐতিহ্য ও আতিথেয়তার প্রতীক ‘কলাগাছের গেট’

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 97.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

ফরহাদ হোসেন, কয়রা (খুলনা) : খুলনার কয়রার গ্রামীণ জনপদে বিয়ে-শাদী, হালখাতাসহ নানা সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে এখনো দেখা মেলে কলাগাছের গেট। এ যেন গ্রাম বাংলার ঐতিহ্য ও আতিথেয়তার প্রতীক।

রোববার সকালে কয়রা সদর ইউনিয়নের ৪নং কয়রা লঞ্চঘাট সংলগ্ন বাজার ধরে হেঁটে যেতেই চোখে পড়ে কলাগাছে ঘেরা গেট। একটি কাপড়ের দোকানে হালখাতা উপলক্ষে এই গেট তৈরি করা হয়েছে। দোকানের একপাশে টানানো মাইকে চলছে হালখাতার প্রচার। অন্যপাশে আরেকজন ক্যাশ টেবিল নিয়ে খরিদ্দারদের কাছ থেকে বুঝে নিচ্ছে টাকা। সবাই বেশ হাসি খুশিতে পার করছে সময়।

স্থানীয়রা বলছেন, গ্রামের মানুষ কলাগাছ, গোলপাতাসহ নানা উপকরণ ব্যবহার করে গেট তৈরি করে অতিথিদের বরণ করে নেন। এতে যেমন পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার হয়, তেমনি অতিথির প্রতি সম্মান ও আন্তরিকতার প্রকাশ ঘটে।

ব্যাসায়ী আসাদুজ্জামান বলেন, ডিজিটাল যুগে সবাই প্যানা ফেস্টুনসহ নানা আসবাবপত্র দিয়ে গেট সাজায়। কিন্তুু আমার মনে চেয়েছে গ্রাম বাংলার প্রাণ প্রকৃতি ফুটিয়ে তুলতে। পরিবেশবান্ধব এই কলা গাছের গেট যেন মনে করিয়ে দেয় সেই শৈশবের কথা। এতে একদিকে যেমন খরচ কম, অন্যদিকে পরিবেশবান্ধবও। গতবছর দোকানের হালখাতা অনুষ্ঠানে বাড়ি থেকে আনা কলাগাছের গেট করেছিলাম। পরবর্তীতে সেই গাছ নষ্ট না করে পরিচর্যা করে এবছরও একই গাছ দিয়ে গেট সাঁজিয়েছি। এক বছরের ব্যবধানে গাছে কলাও ধরেছে।

স্থানীয় ফাস্টফুড ব্যবসায়ী মেহেদী হাসান সবুজ বলেন, কলাগাছের গেট না থাকলে অনুষ্ঠান যেন অপূর্ণ লাগে। সময়ের পরিবর্তনে শহরে এই ঐতিহ্য বিলুপ্তির পথে। তবে, গ্রামে এখনো তা জীবন্ত রয়েছে।

কয়রা কপোতাক্ষ কলেজের অবসারপ্রাপ্ত অধ্যাপক আ ব ম আব্দুল মালেক গ্রামীণ এই ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানিয়ে বলেন, এমন পরিবেশবান্ধব উদ্যোগ আমাদের শেকড়ের সঙ্গে সম্পর্ককে আরও গভীর করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু পরিবর্তন || আসাদুজ্জামান সরদার

১

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন

২

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামার লুট!

৩

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

৪

মিথিলা এখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক

৫

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

৬

বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

৭

শ‌্যামনগ‌রে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃ/ত্যু

৮

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

৯

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

১০

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

১২

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

১৩

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

১৪

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

১৫

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

১৬

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

১৭

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১৮

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১৯

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০